গাজায় পৌঁছাল ফিলিস্তিনি বন্দিদের বহনকারী প্রথম বাস

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় পৌঁছাল ফিলিস্তিনি বন্দিদের বহনকারী প্রথম বাস
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫



গাজায় পৌঁছাল ফিলিস্তিনি বন্দিদের বহনকারী প্রথম বাস

ফিলিস্তিনি বন্দিদের বহনকারী প্রথম বাসটি ইসরাইল থেকে গাজায় পৌঁছেছে বলে জানা গেছে।

হামাস বন্দিদের মিডিয়া অফিসের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

মুক্তিপ্রাপ্ত বন্দিদের বহনকারী আরও কিছু বাস গাজার দিকে যাত্রা করেছে বলে জানিয়েছে আল-জাজিরা।

বিবিসি বলছে, ফিলিস্তিনি বন্দিদের বহনকারী বাসগুলো অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমটির তথ্যানুসারে, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজা থেকে প্রায় ১,৭০০ বন্দি এবং ২৫০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হচ্ছে।

এদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, হামাসের হাত থেকে মুক্তির পর আরও ১৩ জন জীবিত ইসরাইলি জিম্মি সীমান্ত পেরিয়ে ইসরাইলে প্রবেশ করেছে।

এর আগে স্থানীয় সময় সকাল ৮টায় প্রথম ধাপে ৭ জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। তারাও ইসরাইলে পৌঁছেছেন।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুসারে, সোমবার (১৩ অক্টোরব) দুপুরের মধ্যে ৪৮ জন জিম্মিকে মুক্তি দেয়ার কথা রয়েছে হামাসের - যাদের মধ্যে ২০ জন জীবিত এবং ২৮ জন মৃত বলে ধারণা করা হচ্ছে।

যদিও হামাস বলেছে, তারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে সব ‘মৃত জিম্মিদের’ খুঁজে বের করতে সক্ষম হবে না এবং ইসরাইল এটি সম্পর্কে অবগত।

বাংলাদেশ সময়: ১৬:৪০:৫৭   ৪০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
বিক্ষোভ ঘিরে উত্তেজনা, দিল্লিতে হাজার হাজার পুলিশ মোতায়েন
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ