রাজনীতিতে আসছি সেবা করতে, ব্যবসা করতে না: মাসুদুজ্জামান

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজনীতিতে আসছি সেবা করতে, ব্যবসা করতে না: মাসুদুজ্জামান
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫



রাজনীতিতে আসছি সেবা করতে, ব্যবসা করতে না: মাসুদুজ্জামান

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, “আমি রাজনীতিতে আসছি সেবা করতে, ব্যবসা করতে না। কেউ কেউ এই পদ চান ব্যবসা করতে। তারা ব্যক্তিগতভাবে এই পদকে ব্যবহার করতে চান।”

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক ও বিএনপির সাবেক সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৪) মোহাম্মদ আলী।

এ সময় তিনি দলকে সুসংগঠিত রাখার লক্ষ্যে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান।

দলীয় মনোনয়ন পেলেই কেবল নির্বাচন করবেন জানিয়ে এ বিএনপি নেতা বলেন, “পাস-ফেল পরের কথা, নির্বাচন করি বা না করি, নারায়ণগঞ্জের প্রান্তিক জনগণের পাশে সবসময় থাকবো। নারায়ণগঞ্জের উন্নয়নে মানুষের পাশে থাকবো। এটা আমার ওয়াদা, অঙ্গীকার।”

মাসুদ বলেন, “আমি নারায়ণগঞ্জকে ভালোবাসি। আমি যখন নিজেকে ‘মেড ইন নারায়ণগঞ্জ’ বলি, তখন অনেকের গা জ্বলে। আমার চৌদ্দ-পুরুষ এই মাটিতে জন্ম নেওয়া।”

তিনি আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন, রাজনৈতিক কোনো পরিচয় থাকা যাবে না। আপনার পরিচয় থাকতে হবে আপনি ডাক্তার, মাস্টার, ব্যবসায়ী। আপনারা যারা চব্বিশ ঘন্টা রাজনীতির হিসাব-নিকাশ করেন, আমাদের কাছে আসার স্থান নেই।”

মাসুদুজ্জামান বলেন, “অনেকে প্রশ্ন করেন আমি বিএনপি করি কিনা। চেয়ারে বসতে হলে চেহারা লাগে, যোগ্যতা লাগে। আন্দাজে বললেই হবে না। যারা এইসব কথা বলেন, তারা ইউনিয়ন পরিষদে মেম্বার নির্বাচন করে দেখেন, পাস করতে পারেন কিনা। মেম্বার অব পার্লামেন্ট ভিন্ন জিনিস। এইটার মানে আপনি যদি আমাকে বোঝাতে পারেন, তাহলে আসেন, আমি পেছনে চলে যাবো। ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সরদার!”

“আমাকে চাইলেই আপনারা মিশায়া দিতে পারবেন না। এই দেশ, শহর, জেলা ও নগর আমার। এটা আমার মা। এটা আমাদের শহর, আমাদের নগর, আমাদের বন্দর, আমরা স্থানীয়রাই পরিচয় দিবো ইনশাল্লাহ,” যোগ করেন তিনি।

মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন, “মুক্তিযুদ্ধকে ৫৪ বছর ধরে বিভিন্নভাবে বিকৃত করেছে। এ সমস্ত সূর্যসন্তানকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে। আমরা এ রকম আর কখনো দেখতে চাই না। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি চেষ্টা করবো আপনাদের পাশে থাকার। আমি আপনাদের সন্তান হিসেবে পাশে থাকবো।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. নূর আলম মিয়া, বন্দর থানা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জসিম উদ্দিন তোতা, সদর উপজেলা ইউনিটের আহ্বায়ক নূর হোসেন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ুন কবির, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সাধারণ সম্পাদক নূর ইসলাম সরদার, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, এবং “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের সভাপতি নূরুদ্দীন আহমেদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:২৩   ৩৬৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে জুয়ার আসরে অভিযান ৭ জুয়ারি গ্রেপ্তার
সরিষাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
নগরকান্দায় পঞ্চম স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ
সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খানকে আটক করেছে থানা পুলিশ
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত
সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৮ম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
দক্ষ মানবসম্পদ গড়তে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার : সমাজকল্যাণ মন্ত্রী
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল- ডেপুটি স্পীকারের অংশগ্রহণ
কৃষকদের কাছ থেকে ৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন ধান কিনবে সরকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ