মাঠ থাকা সত্ত্বেও শিশুরা এখন ফোন নিয়ে পড়ে থাকে: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাঠ থাকা সত্ত্বেও শিশুরা এখন ফোন নিয়ে পড়ে থাকে: ডিসি
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫



মাঠ থাকা সত্ত্বেও শিশুরা এখন ফোন নিয়ে পড়ে থাকে: ডিসি

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে শিশু নির্যাতন বন্ধ ও শিশু অধিকার বাস্তবায়ন বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় আয়োজিত এ সভায় জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং শিশুদের নানা প্রশ্নের উত্তর দেন।

জেলা প্রশাসক বলেন, “আমাদের সমাজ এখনও ওই পর্যায়ে পৌঁছায়নি যেখানে শিশুরা নিরাপদ থাকবে। বাবা-মার কাছ থেকে অন্য কোথাও তারা এখনো পুরোপুরি নিরাপদ নয়। আমাদের পরিবার আছে, কিন্তু পরিজন নেই। সবাই শহরমুখী, ফলে বাচ্চাদের সময় দিতে পারছি না। বাবা-মায়েদের আহ্বান করছি, আপনারা সন্তানদের সময় দিন।”

তিনি আরও বলেন, “আমাদের খেলার মাঠ কমে চাচ্ছে এটা সত্য। আমাদের মাঠগুলোতে মার্কেট, অফিস বা রাস্তা নির্মাণ হচ্ছে। আমারা পরিকল্পনা করে কিছু করতে পারছি না। কারণ ছোট দেশে জনসংখ্যা অনেক বেশি। পৃথিবীতে যারা বিখ্যাত হয়েছে তারা অনেক চেষ্টা ও পরিশ্রম করে হয়েছে। কিন্তু মাঠ থাকা সত্ত্বেও আমারা এখন ফোন নিয়ে পড়ে থাকি, এটি থেকে আমাদের বের হতে হবে।”

সড়ক নিরাপত্তার প্রসঙ্গে তিনি বলেন, “স্কুলের সামনে জেব্রা ক্রসিং দেওয়ার বিষয়ে আমরা বিআরটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। কিন্তু প্রশ্ন হলো, আমাদের চালকেরা কি জেব্রা ক্রসিং মানবে? তারা কি সেই ক্রোসিং গুরুত্বপূর্ণ মনে করে, সেটি আগে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি আমাদের সচেতন হতে হবে।”

বাল্যবিবাহ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, “বাল্যবিবাহ একটি অপরাধ। আমাদের সমাজ এখন অনেক সচেতন হয়েছে, তবে অভিযোগ পেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জে যেন কোনো শিশু জন্মসনদ ছাড়া না থাকে, সেই লক্ষ্যে কাজ করছি। নারায়ণগঞ্জে অনেকেই ভাসমান, তাই এটাকে সমাধানে কিছুটা বেগ পেতে হচ্ছে। কিন্তু আমরা সেটারও সমাধানে কাজ করছি।”

সভায় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এ.এফ.এম. মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সোলায়মান হোসেন, শিশু বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. সোহাইল প্রমুখ।

এছাড়া সেফ দ্য চিলড্রেন প্রতিনিধি মহুয়া আক্তার, শিশু সংগঠন নেতৃবৃন্দ স্বপ্ন বৈরাগী, তাবাসসুম আরা আদিবা, তাইয়্যেবা জাহান আলিফা, শিশু সাংবাদিক শান্ত সরকার, আনতারা সাহাজাবিন, গবেষক হাজেরা আক্তার ও মো. সৌরভ উপস্থিত ছিলেন।

সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিন স্তরে ৯ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩২:০৯   ২১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ