সাতক্ষীরায় হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত

প্রথম পাতা » খুলনা » সাতক্ষীরায় হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫



সাতক্ষীরায় হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত

সাতক্ষীরায় হারিয়ে যাওয়া ১০৮টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দিয়েছে পুলিশ।

একই সময়ে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে খোয়া যাওয়া ৩ লাখ ৬০ হাজার টাকা উদ্ধার করে ২০ জন মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল সেডে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ফোন ও টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন থানায় মোবাইল হারিয়ে যাওয়া নিয়ে ২২৫টি জিডি দায়ের হয়। জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে সহযোগিতায় হারিয়ে যাওয়া মোবাইলের মধ্যে ১০৮টি উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণার শিকার ২০ ভুক্তভোগীর মোট ৩ লাখ ৬০ হাজার ২৬০ টাকা উদ্ধার করা হয়েছে।

একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির শিকার আটজন নারীকে তথ্য ও পরামর্শ সেবা এবং ২১ জনের হ্যাক হওয়া ফেসবুক/ইমো/হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট উদ্ধার করে দেওয়া হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের পাশাপাশি জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সাইবার জগতে সংঘটিত অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হোসেন খানসহ অন্যান্যরা।

বাংলাদেশ সময়: ১৬:২৩:০৪   ৭০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ