ফরিদপুরে বিশ্ব মান দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে বিশ্ব মান দিবস পালিত
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫



ফরিদপুরে বিশ্ব মান দিবস পালিত

‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান’ প্রতিপাদ্যে ফরিদপুরে বিশ্ব মান দিবস পালিত হয়েছে।

এই উপলক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা প্রশাসন ও বিএসটিআই এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হান গফুর ও সিভিল সার্জন মাহমুদুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পাঠ করেন ফরিদপুর বিএসটিআইয়ের উপ পরিচালক কামাল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর ও রাজবাড়ী জেলার জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান, সিনিয়র কৃষি বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ জাহিদ মোল্লা, হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুজ্জামান লাভলু, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) জেলা শাখার সভাপতি নন্দ কুমার বড়াল, এসডিসি ফরিদপুর এর কো-অর্ডিনেটর রোকসানা পারভীন, মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক বলেন, উন্নত দেশের পণ্যের মান নিয়ে আমরা যেমন সহজে বিশ্বাস করি এটি ভালো। তেমনি আমাদের দেশি প্রোডাক্ট এর মান ভালো হওয়ার জন্য বিএসটিআই এর মনিটরিং আরও বাড়াতে হবে। সাধারণ জনগণ যাতে মান সম্মত খাবার পেতে পারে, মানসম্মত পণ্য পেতে পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৬:২৮:০০   ৩৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা
গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি : ববি হাজ্জাজ
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ