জনবহুল এলাকায় কেমিক্যাল গোডাউনের বিরুদ্ধে স্ট্রং পলিসি থাকতে হবে: উপদেষ্টা শারমীন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনবহুল এলাকায় কেমিক্যাল গোডাউনের বিরুদ্ধে স্ট্রং পলিসি থাকতে হবে: উপদেষ্টা শারমীন
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫



জনবহুল এলাকায় কেমিক্যাল গোডাউনের বিরুদ্ধে স্ট্রং পলিসি থাকতে হবে: উপদেষ্টা শারমীন

জনবহুল এলাকায় যেন কেমিক্যাল গোডাউন না হয়, সে বিষয়ে স্ট্রং পলিসি থাকতে হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

বুধবার (১৫ অক্টোবর) মিরপুর রূপনগরে দুর্ঘটনাকবলিত গোডাউনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমি ঘটনাস্থল দেখতে এসেছি। এ ধরনের কেমিক্যাল যেখানে রাখা হয়, এগুলো হচ্ছে বেআইনি জায়গা। আমি মনে করি, প্রথম যে জিনিসটি করতে হবে, সরকারকে ইমিডিয়েট ইনভেস্টিগেশন করতে হবে। যারা এটা করেছে, তাদের আইনের আওতায় আনতে হবে এবং আমাদের স্ট্রং পলিসি থাকতে হবে। যেন জনবহুল এলাকায় এ ধরনের ক্ষেত্রগুলো না থাকে।

তিনি আরও বলেন, আপনারা জানেন এর আগেও পুরান ঢাকায় এরকম ঘটনা ঘটেছে। যেহেতু ওটা একটি জনবহুল এলাকা, সে কারণে ওই জায়গা থেকে কেমিক্যাল গোডাউন সরিয়ে দেয়া হয়েছে। এর ফলে যেটা হয়েছে, প্রাইভেট এই ক্ষেত্রগুলো বিভিন্ন জায়গায় চলে গেছে এবং এটা চিহ্নিত করে আমাদের অতিসত্বর জরুরিভাবে এগুলোকে উৎখাত করা দরকার। যাতে জনবহুল এলাকা থেকে এগুলো বের হয়ে যায়। যদি পলিসি পরিবর্তন করা দরকার হয় তাহলে সেটাই করতে হবে।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, যে মানুষগুলো মারা গেছেন, আমরা যতটুকু পরিসংখ্যান পেয়েছি, হাসপাতালে আমার মন্ত্রণালয় থেকে হেল্প ডেস্ক রয়েছে। আমাদের সমাজকর্মীরা সেখানে রয়েছেন। তারা এটা ফলোআপ করবে এবং তাদের পরিবার পরিজন নিয়ে বসবে। যা যা সাহায্য সহযোগিতা করা সম্ভব আমরা সেটি করব।

তিনি আরও বলেন, নিখোঁজদের বিষয় ইনভেস্টিগেশন করতে হবে এবং সেটার খোঁজ নিতে হবে। এখানে ইনভেস্টিগেশন করতে হলে এক্সপার্ট সাহায্য লাগবে এবং এক্সপার্ট বুদ্ধি নিয়ে আমাদের কাজটি করতে হবে। এখানে পুলিশসহ অনেককে লাগবে।

যারা মারা গেছেন তাদের পরিবারের সঙ্গে সবকিছু নিয়ে ফলোআপের দায়িত্ব আমার মন্ত্রণালয়ের এবং আমি সেটি করব। সমাজকল্যাণ মন্ত্রণালয় পরিবারগুলোর পাশে থাকবে, সে নিশ্চয়তা আমি দিচ্ছি।

বাংলাদেশ সময়: ১৬:২৩:০৭   ৩২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার
‘ময়না ছলাৎ ছলাৎ’ গানের গায়ক স্বাগত দে আর নেই
ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন ফিফার শীর্ষ পদে
১৬ আগস্ট উদ্বোধন, চার বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার
ইতিহাস গড়লেন ডেনমার্কের প্রিন্সেস ইসাবেলা
জামায়াত আমীর আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি
বোয়ালমারীতে সাপের কামড়ে প্রাণ গেল ব্যবসায়ীর
ফতুল্লায় ১০ পুরিয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
নারায়ণগঞ্জে নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভা অনুষ্ঠিত, সঠিক তথ্যভান্ডার দ্রুত সিদ্ধান্তে সহায়ক হবে: ডিসি
শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ মাহফিল: ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ