স্পেনকে ছাড়িয়ে টানা জয়ের বিশ্বরেকর্ড গড়ল মরক্কো

প্রথম পাতা » খেলাধুলা » স্পেনকে ছাড়িয়ে টানা জয়ের বিশ্বরেকর্ড গড়ল মরক্কো
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫



স্পেনকে ছাড়িয়ে টানা জয়ের বিশ্বরেকর্ড গড়ল মরক্কো

কাতার বিশ্বকাপের চমক জাগানো দল মরক্কো এবার গড়ে ফেলল বিশ্বরেকর্ড। আন্তর্জাতিক ফুটবলে টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডটি এখন ‘আটলাস লায়ন্স’দের দখলে। আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে স্পেনের গড়া টানা ১৫ জয়ের রেকর্ড ভেঙে দিয়েছে তারা।

মঙ্গলবার রাতে কঙ্গোর বিপক্ষে এই জয়ে টানা ১৬টি আন্তর্জাতিক ম্যাচে জয় তুলে নিল মরক্কো। এর মাধ্যমে শতভাগ জয় নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বও শেষ করল তারা। ‘ই’ গ্রুপে আট ম্যাচের সবকটিতে জিতে বেশ আগেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল আফ্রিকান দলটি।

মরক্কোর এই জয়ের যাত্রা শুরু হয়েছিল গত বছরের মার্চে মৌরিতানিয়ার সঙ্গে ড্র করার পর থেকে। এরপর ১৯ মাসের এই অবিশ্বাস্য ছুটে চলায় তারা ১৬ ম্যাচে প্রতিপক্ষের জালে ৫০টি গোল দিয়েছে এবং হজম করেছে মাত্র চারটি।

এর আগে টানা ১৫টি ম্যাচ জিতে এই রেকর্ডের মালিক ছিল স্পেন। ২০০৮ ইউরো থেকে শুরু করে ২০০৯ সালের কনফেডারেশন্স কাপ পর্যন্ত তারা এই কীর্তি ধরে রেখেছিল। এবার সেই রেকর্ড নিজেদের করে নিয়ে ফুটবল বিশ্বে নতুন ইতিহাস লিখল মরক্কো।

বাংলাদেশ সময়: ১৭:০৯:৫৭   ৪৫৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ
চ্যাম্পিয়ন্স লিগে লেঁসের জালে কোমোর ৯ গোল
উজ্জীবিত ফেনেরবাচের সাথে পারলো না লিভারপুল
ভালভার্দের দুর্দান্ত গোলে এথেন্সে শেষ মুহূর্তে রিয়ালের জয়
এমবাপ্পের গোলে সান্তান্দারকে হারাল রিয়াল মাদ্রিদ
লিভারপুলের চাপ সামলে প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল
পেনাল্টি মিস কেইনের, ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের ড্র
এবার ব্রাইটনের চমক, টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি
চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
এবিজি ইউনিভার্সিটি কাপে ইউল্যাবকে ৪-০ গোলে উড়িয়ে দিল এআইইউবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ