প্রধান বিচারপতির সাথে থাইল্যান্ডের বিচারমন্ত্রী রুত্তাফন নাওয়ারাত এর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধান বিচারপতির সাথে থাইল্যান্ডের বিচারমন্ত্রী রুত্তাফন নাওয়ারাত এর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫



প্রধান বিচারপতির সাথে থাইল্যান্ডের বিচারমন্ত্রী রুত্তাফন নাওয়ারাত এর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এবং থাইল্যান্ডের বিচারমন্ত্রী রুত্তাফন নাওয়ারাত এর মধ্যে ব্যাংককে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের প্রধান বিচারপতি তাঁর ঘোষিত বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ অনুযায়ী গৃহীত কার্যক্রম সম্পর্কে থাই বিচারমন্ত্রীকে অবহিত করেন। তিনি বিচার ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি, সক্ষমতা উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তির সংযোজনের মাধ্যমে সময়োপযোগী ও স্বচ্ছ বিচার নিশ্চিত করার পদক্ষেপগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।

থাইল্যান্ডের বিচারমন্ত্রী বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারের উদ্যোগগুলোর প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন এবং থাইল্যান্ডের বিচার প্রশাসন ও আধুনিকায়নের অভিজ্ঞতা শেয়ার করেন। আলোচনায় বিচারকদের প্রশিক্ষণ, আইন গবেষণা এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নের ক্ষেত্রে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

বৈঠকটি উভয় দেশের মধ্যে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয়। এ বৈঠক বাংলাদেশের ও থাইল্যান্ডের বিচার বিভাগের মধ্যে সম্পর্কের এক নতুন অধ্যায় সূচনা করেছে, যা পারস্পরিক উন্নয়ন ও আইনের শাসন শক্তিশালীকরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

সফর শেষে প্রধান বিচারপতি আগামী ১৮ অক্টোবর দেশে ফিরবেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানান।

বাংলাদেশ সময়: ২২:৪৮:১২   ৩৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এলডিডিপি প্রকল্পের মেয়াদ শেষ, আলফাডাঙ্গায় সরকারি মোটরসাইকেল ব্যবহার নিয়ে কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ
কাল‌কি‌নিতে আলীপুর উচ্চ বিদ‌্যাল‌য় শিক্ষার মান উন্নয়ন ও এসএস‌সিতে ভা‌লো ফ‌লাফ‌ল রক্ষায় সামাজিক সচেতনতার আহ্বান
আলফাডাঙ্গায় জমি-বিরোধে একঘরে পরিবার, শেষ পর্যন্ত সমঝোতায় ফিরল সম্প্রীতি
আল কোরআন ও আল হাদিস
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাৎ, পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীর চিঠি
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
জমির উদ্দিন সরকারসহ সাবেক ১৫ এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ