ঢাকায় বসছে সুফি সঙ্গীতের মরমি সন্ধ্যা শাম-ই-নুসরাত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকায় বসছে সুফি সঙ্গীতের মরমি সন্ধ্যা শাম-ই-নুসরাত
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫



ঢাকায় বসছে সুফি সঙ্গীতের মরমি সন্ধ্যা শাম-ই-নুসরাত

বিশ্ববিখ্যাত কাওয়াল ও সুফি সঙ্গীতের কিংবদন্তি উস্তাদ নুসরাত ফতেহ আলী খান এর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত হতে যাচ্ছে এক অনন্য সঙ্গীত সন্ধ্যা “শাম-ই-নুসরাত”।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর জাতীয় গ্রন্থাগার অডিটোরিয়ামে সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে এই বিশেষ সুফি সঙ্গীত অনুষ্ঠান। এই আয়োজনের মূল লক্ষ্য মহান শিল্পী নুসরাত ফতেহ আলী খানের অসাধারণ সঙ্গীত ঐতিহ্য, আধ্যাত্মিক সুর ও মানবপ্রেমের বার্তাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়া।

অনুষ্ঠানে পরিবেশিত হবে সুফি ঘরানার চিরন্তন কাওয়ালী ও আধ্যাত্মিক সঙ্গীত, যা শ্রোতাদের নিয়ে যাবে এক অনন্য মরমি অনুভূতির জগতে।

বিশেষ আকর্ষণ হিসেবে মঞ্চে থাকবে বাংলাদেশের জনপ্রিয় সুফি ব্যান্ড ক্বরার-দ্য সুফি ব্যান্ড, যারা নুসরাত ফতেহ আলী খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থাপন করবে এক বিশেষ শ্রদ্ধানিবেদন পরিবেশনা। পাশাপাশি থাকছে মনোমুগ্ধকর সুফি নৃত্য পরিবেশনা, যা সন্ধ্যার আবহকে আরও রহস্যময় ও মায়াময় করে তুলবে।

এই বিশেষ আয়োজনের যৌথ উদ্যোগে রয়েছে ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশন এবং ক্বরার– দ্য সুফি ব্যান্ড।

আয়োজকদের ভাষায়, শাম-ই-নুসরাত শুধুমাত্র একটি সঙ্গীতানুষ্ঠান নয়, এটি হবে নুসরাত ফতেহ আলী খানের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং তার সঙ্গীতধারাকে নতুন প্রজন্মের হৃদয়ে পৌঁছে দেয়ার একটি নিবেদন।

সুফি সঙ্গীতপ্রেমীদের জন্য “শাম-ই-নুসরাত” হতে যাচ্ছে এক অবিস্মরণীয়, আত্মার ছোঁয়াযুক্ত মরমি সন্ধ্যা, যেখানে সুর, তাল ও আধ্যাত্মিকতার মিলনে প্রতিধ্বনিত হবে নুসরাতের চিরন্তন গানের জাদু। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার সময় টেলিভিশন।

বাংলাদেশ সময়: ১৪:২৪:২৭   ২৫৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পণ্য পরীক্ষায় দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবার সময়সীমা সংক্ষিপ্ত করা প্রয়োজন : খাদ্যমন্ত্রী
সিদ্ধিরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস সাখাওয়াতের
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: আখতার
‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদন প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে: গোলাম পরওয়ার
মরণোত্তর চক্ষুদান ও কর্নিয়া প্রতিস্থাপনে সহযোগিতা অব্যাহত থাকবে: সমাজকল্যাণমন্ত্রী
কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ