বাংলাদেশ-উগান্ডা পররাষ্ট্র দপ্তরের পরামর্শ চুক্তি স্বাক্ষরিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ-উগান্ডা পররাষ্ট্র দপ্তরের পরামর্শ চুক্তি স্বাক্ষরিত
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫



বাংলাদেশ-উগান্ডা পররাষ্ট্র দপ্তরের পরামর্শ চুক্তি স্বাক্ষরিত

বাংলাদেশ ও উগান্ডা গতকাল বুধবার দুই দেশের মধ্যে পররাষ্ট্র দপ্তরের পরামর্শ (এফওসি) শুরুর জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।

দ্বিপাক্ষিক সহযোগিতার ব্যাপারে দু’দেশের নিয়মিত আলোচনার পথ উন্মুক্ত করতে একটি কাঠামোগত ব্যবস্থা পেতে চুক্তিটি করা হয়।

আজ বৃহস্পতিবার জানানো হয়েছে, উগান্ডার রাজধানী কাম্পালায় জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৯তম মধ্যবর্তী মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ফাঁকে এটি স্বাক্ষরিত হয়।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

গতকাল পররাষ্ট্র উপদেষ্টা সাম্য, সংহতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আদর্শ গড়ে তোলার জন্য বিভাজন ও অবিশ্বাসের চেয়ে ঐক্যের দিকে বেশি মনোনিবেশ করতে ন্যাম সদস্যদের প্রতি আহ্বান জানান।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, গত বছরের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের জনগণ প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, অধিকার নিশ্চিত করা এবং জবাবদিহিতা সমুন্নত রাখার জন্য সংস্কার গ্রহণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

তিনি আরো বলেন, একটি শক্তিশালী ও সমৃদ্ধ দেশ গঠনে নারীদের ক্ষমতায়ন এবং যুব শক্তিকে কাজে লাগানোর জন্য বিনিয়োগ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিন বিকেলে, ফিলিস্তিন বিষয়ক ন্যাম মন্ত্রী পর্যায়ের কমিটির বৈঠকে অংশ নেন উপদেষ্টা।

বাংলাদেশ এই কমিটির সদস্য।

তিনি ফিলিস্তিনের স্বার্থে বাংলাদেশের অবিচল অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।

গাজায় সম্প্রতি সম্মত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে তিনি পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ওপর ভিত্তি করে দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

পররাষ্ট্র উপদেষ্টা দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অব্যাহত মানবিক বোঝার বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেন এবং তাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদে প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

‘বৈশ্বিক সমৃদ্ধির জন্য সহযোগিতা বৃদ্ধি’ প্রতিপাদ্যে কাম্পালায় অনুষ্ঠিত ১৯তম মধ্য-মেয়াদী-মন্ত্রী পর্যায়ের ন্যাম সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা।
আজ সম্মেলনের সমাপনী অধিবেশনে ফিলিস্তিন সম্পর্কে একটি রাজনৈতিক ঘোষণা ও মন্ত্রী পর্যায়ের ঘোষণা গৃহীত হবে বলে আশা করা হচ্ছে।

১৯৬১ সালে প্রতিষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলন আনুষ্ঠানিক সামরিক বা রাজনৈতিক ব্লকের বাইরে বিশ্বের বৃহত্তম জাতিগোষ্ঠী হিসেবে এখনো বিদ্যমান। বর্তমানে ১২০টি সদস্য রাষ্ট্র এর সদস্য।

বাংলাদেশ সময়: ১৭:১৭:৫৪   ৫৪৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পণ্য পরীক্ষায় দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবার সময়সীমা সংক্ষিপ্ত করা প্রয়োজন : খাদ্যমন্ত্রী
সিদ্ধিরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস সাখাওয়াতের
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: আখতার
‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদন প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে: গোলাম পরওয়ার
মরণোত্তর চক্ষুদান ও কর্নিয়া প্রতিস্থাপনে সহযোগিতা অব্যাহত থাকবে: সমাজকল্যাণমন্ত্রী
কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ