কুড়িগ্রামে নারী-‌শিশুসহ ১১ রো‌হিঙ্গা আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » কুড়িগ্রামে নারী-‌শিশুসহ ১১ রো‌হিঙ্গা আটক
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫



কুড়িগ্রামে নারী-‌শিশুসহ ১১ রো‌হিঙ্গা আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১১ রো‌হিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৭ অ‌ক্টোবর) সকা‌লের দি‌কে তাদের আটক করা হয়।

আটকরা হ‌লেন- উখিয়ার কুতুপালং ক্যাম্পের রবিউল ইসলাম(২৪), রাজিয়া বেগম (২১), আড়াই বছ‌রের শিশু নুর সাহিদা, শফিউল্লাহ(১৮), নুরনবী(১৫), বালুখা‌লি ক্যাম্পের আমিনা বেগম (৩৫), আব্দুল আজিজ(১৫), রিফা খাতুন(৯), আবু(৭), সাফা(৬), কলাতলীর ইমান আলী, ইসমাইল আজাদ(৪৮)।

জানা গে‌ছে, শুক্রবার সকালের দি‌কে ভূরুঙ্গামারী উপ‌জেলার সোনাহাট-কচাকাটাগামী রাস্তার ম‌ধ্যে তারা ঘোরাঘুরি কর‌তে থা‌কেন। এ সময় সোনাহাট বিজিবি ক্যাম্পের টহল দল তা‌দের আটক করে।

সূত্র জানায়, প্রায় আট বছর আগে তারা কক্সবাজারের উখিয়ার বালুখালি এবং কুতুংপালং ক্যাম্প থেকে কাজের সন্ধানে অবৈধভা‌বে ভারতে গিয়েছিলেন। তারা ভারতের হায়দ্রাবাদের কাঞ্চনবাগ এলাকায় ছিলেন। তাদের পরিবারের অন্য সদস্যরা এখনো কক্সবাজারের ওই ক্যাম্পগুলোতে অবস্থান কর‌ছেন ব‌লে জানা গেছে।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, বিজিবি ১১ জনকে থানায় নিয়ে এসেছেন। এ বি‌ষ‌য়ে আইনগত ব‌্যবস্থা নেয়া হ‌বে।

বাংলাদেশ সময়: ১৫:১৫:৪৩   ২৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে এক ইউনিয়নের ৩ ক্লিনিকে নেই সিএইচসিপি,ব্যাহত সরিষাবাড়ীর স্বাস্থ্যসেবা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
নগরকান্দায় কৃষক, দুস্থ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে স্প্রে ও সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ