জুলাই শহীদ পরিবারগুলোকে রাস্তায় নামতে হয়েছে, এটা লজ্জার: জামায়াত আমির

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই শহীদ পরিবারগুলোকে রাস্তায় নামতে হয়েছে, এটা লজ্জার: জামায়াত আমির
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫



জুলাই শহীদ পরিবারগুলোকে রাস্তায় নামতে হয়েছে, এটা লজ্জার: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, জুলাই সনদ স্বাক্ষরের দিনে জুলাই শহীদ পরিবারগুলোকে রাস্তায় নামতে হয়েছে, এটা লজ্জার। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা জুলাই শহীদ পরিবার ও আহতদের রাস্তায় নামতে বাধ্য করেছে।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে মিরপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে জামায়াতের মতো আর কাউকে জুলুমের শিকার হতে হয় নি। তাই জুলাই মজলুমদের কষ্ট আমরাই সবচেয়ে ভালো বুঝি। অনেকের দাবি মেনে নেয়া হচ্ছে অথচ জুলাই যোদ্ধারা বঞ্চিত হচ্ছে।

জামায়াত জুলাই আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত কারো বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধ নেয় নি বলেও উল্লেখ করেন জামাতে ইসলামীর আমির।

তিনি বলেন, আগেও দুর্নীতি হয়েছে, এখনও বিপুল পরিমাণে দুর্নীতি হচ্ছে। জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবে না। ন্যায্য দাবি আদায় শ্রমিকদের রাস্তায় নেমে আর মার খেতে হবে না।

বাংলাদেশ সময়: ১৬:২৫:৫৮   ৩৯৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আপনারাই নারায়ণগঞ্জ টিকিয়ে রেখেছেন: শ্রমিকদের উদ্দেশে ডিসি
সদরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের উদ্বোধন
আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪
অগ্নিসন্ত্রাসে দায়ী হিসেবে জামায়াতের আমিরকে আইনের আওতায় আনতে হবে
২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম
নিরীক্ষা আপত্তির অর্থ আদায় ও দায়ীদের শাস্তির তথ্য চায় সংসদীয় কমিটি
চাঁদাবাজি-মাস্তানির বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স : রুহুল কবির রিজভী
ডা. হাদী ছিলেন দেশের চিকিৎসা ক্ষেত্রের এক অনন্য দূরদর্শী ব্যক্তি : ডা. জাহিদ হোসেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ