‘১৬ মাসের গর্ভবতী’র বিশ্বরেকর্ড করে ফেললাম: সোনাক্ষী সিনহা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘১৬ মাসের গর্ভবতী’র বিশ্বরেকর্ড করে ফেললাম: সোনাক্ষী সিনহা
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫



‘১৬ মাসের গর্ভবতী’র বিশ্বরেকর্ড করে ফেললাম: সোনাক্ষী সিনহা

শোবিজ দুনিয়ায় দীর্ঘসময় ধরে চলছে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। নেটিজেনদের মধ্যেও তা নিয়ে জল্পনা- কল্পনা তুঙ্গে। এমন সময়ই সোশ্যাল মিডিয়ায় গর্ভবতী হওয়া প্রসঙ্গে মন্তব্য করেছেন অভিনেত্রী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন সোনাক্ষী। ক্যাপশনে জানান, মিডিয়ার সৌজন্যে গর্ভবতী হওয়ার বিশ্বরেকর্ড গড়ার কথা। এ প্রসঙ্গে স্বামী, অভিনেতা জহির ইকবালের প্রতিক্রিয়াও জানান এ অভিনেত্রী।

সোনাক্ষী বলেন,

মানুষের ইতিহাসের দীর্ঘতম গর্ভাবস্থা! মিডিয়ার সৌজন্যে ১৬ মাসের অন্তঃসত্ত্বা হিসেবে বোধহয় বিশ্বরেকর্ড করে ফেললাম!

কারণ জানিয়ে সোনাক্ষী আরও বলেন,

শুধু একটি ছবিতে পেটে হাত দিয়ে দাঁড়িয়েছিলাম, আর সেটিই ভুল ব্যাখ্যা করে সংবাদে রূপ নিয়েছে।

এদিকে বুধবার (১৫ অক্টোবর) তৌরানির তারকাখচিত দিওয়ালি পার্টিতে স্বামীর সঙ্গে যোগ দিয়েছিলেন সোনাক্ষী। অনুষ্ঠানে ঢিলেঢালা আনারকলি পোশাকে হাজির হন তিনি।

ওই অনুষ্ঠানের একটি মুহূর্তে দেখা যায়, মূল আয়োজনের প্রবেশপথে সোনাক্ষী এগিয়ে যেতেই পিছন থেকে জহির মজা করে বলে ওঠেন ‘দেখো, সামলে’। তখনই হেসে ফেলেন এ তারকা দম্পতি।

এ রসিকতাতেই মা হওয়ার গুঞ্জনে পানি ঢেলে দেন সোনাক্ষী-জহির। সেই সঙ্গে ইঙ্গিত দিলেন, এখনই মা-বাবা হওয়ার কোনো পরিকল্পনা নেই এ তারকা দম্পতির।

বাংলাদেশ সময়: ১৬:০৩:১০   ৪৪৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


খাদ্যনিরাপত্তা-পুষ্টি উন্নয়নে ডব্লিউএফপির কারিগরি ও আর্থিক সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী
বাংলাদেশ-সিঙ্গাপুর প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী
সার ব্যবস্থাপনায় অনিয়ম পেলে ডিলারশিপ বাতিল : কৃষিমন্ত্রী
মাদকমুক্ত ও নিরাপদ সরিষাবাড়ী গড়তে এমপি শামীমের ‘জিরো টলারেন্স’
সালথায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে তিন ফসলি জমি
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে খানপুর এলাকার চিহ্নিত ও কুখ্যাত সন্ত্রাসী আক্তার নূরকে গ্রেপ্তার করেছে
ভেনেজুয়েলায় কলম্বীয় বিদ্রোহীদের ঘাঁটিতে সেনাবাহিনীর হামলা, নিহত ১৯
মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী
দেশকে অস্থিতিশীল করতে শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনে নামানো হচ্ছে : এমপি খোকন
এমবাপ্পের গোলে সান্তান্দারকে হারাল রিয়াল মাদ্রিদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ