‘ভোট দিলে স্বর্গে যাবেন’ বলে মানুষকে বোকা বানানো হচ্ছে: জাহিদ হোসেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘ভোট দিলে স্বর্গে যাবেন’ বলে মানুষকে বোকা বানানো হচ্ছে: জাহিদ হোসেন
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫



‘ভোট দিলে স্বর্গে যাবেন’ বলে মানুষকে বোকা বানানো হচ্ছে: জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আজকে যারা বলছেন তাদেরকে ভোট দিলে স্বর্গে যাবেন এমন কথা বলে তারা মানুষকে বোকা বানাতে চায়।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে দিনাজপুরের হিলির ফকিরপাড়ায় বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘যার হিসাব তাকেই দিতে হবে, আর ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহপাক। এই পৃথিবীতে অন্য কারো সেই ক্ষমতা নেই।’

তিনি বলেন, ‘অনেকে অনেক কথা বলবে, অনেক লোভ দেখাবে। কিন্তু কোনো প্রলোভনে পা দেবেন না। যাকে মনে চায়, তাকে নির্ভয়ে ভোট দিন। কোনো ভয়ভীতি বা প্রলোভনের কাছে নতি স্বীকার করার প্রয়োজন নেই।’

এ সময় তিনি বিভিন্ন রোগে আক্রান্ত কয়েকজনের চিকিৎসাসেবা দেন এবং বিরল রোগে আক্রান্ত দুই শিশুর চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষণা দেন।

পথসভায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

পরে তিনি হিলির মাঠপাড়া, হিলি বাজার ও সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।

বাংলাদেশ সময়: ১৫:০৪:০১   ৬০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ