জুলাই সনদ স্বাক্ষরের পর নির্বাচন হতে বাধা নেই: দুদু

প্রথম পাতা » খুলনা » জুলাই সনদ স্বাক্ষরের পর নির্বাচন হতে বাধা নেই: দুদু
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫



জুলাই সনদ স্বাক্ষরের পর নির্বাচন হতে বাধা নেই: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পর দেশে নির্বাচন নিয়ে আর কোনো সমস্যা নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচন জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যেই হবে বলে বিএনপি প্রত্যাশা করে।

শনিবার (১৮ অক্টোবর) বেলা ১২টায় চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর এলাকায় নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

জুলাই সনদে সবার স্বাক্ষর না করা প্রসঙ্গে তিনি বলেন, ‘সবার গণতান্ত্রিক অধিকার আছে। সবার ভিন্নমত পোষণের সুযোগ আছে। যেসব দল ভিন্নমত পোষণ করে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি আমাদের ধারণা তারা ভবিষ্যতে স্বাক্ষর করবে। কেননা, প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান বলেছেন, যেসব দল স্বাক্ষর করেনি, তাদের জন্য ভবিষ্যতেও সুযোগ আছে।’

বিএনপি সরকার গঠন করলে ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করে দেশের উন্নয়ন গতিশীলতা প্রতিষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে নিজ বাসভবন থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেন। এরপর বড় বাজার, হাসান চত্বর ও কাঁচা বাজার এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি ব্যবসায়ী ও পথচারীদের সাথে কুশল বিনিময় করেন।

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামীম রেজা ডালিম ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা, বিএনপি নেতা শহিদুল ইসলাম রতন, মকলেছুর রহমান মকলেস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:০৭:১৫   ৪০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি
মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : সংস্কৃতিমন্ত্রী
বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো খুলনার ১৪৫ তম জন্মদিন
কুয়েটে মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’র উদ্বোধন
বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী
নারীদের স্বাবলম্বী করতেই প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের প্রচলন করেছেন : কেসিসি প্রশাসক
সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার শিশুকে হামের টিকা দেয়া হবে
আমরা একাত্তরের মুক্তিযুদ্ধের অনুসারী : আবু সাঈদ খান
কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী
নারী শিক্ষার্থীদের জন্য সুখবর দিলেন প্রতিমন্ত্রী অমিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ