ফরিদপুরে বাজারে ভয়াবহ আগুন, ১৭ দোকান পুড়ে ছাই

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে বাজারে ভয়াবহ আগুন, ১৭ দোকান পুড়ে ছাই
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫



ফরিদপুরে বাজারে ভয়াবহ আগুন, ১৭ দোকান পুড়ে ছাই

ফরিদপুরের বোয়ালমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১০টার দিকে উপজেলার কাদিরদী বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত সোয়া ১০টার দিকে বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারের মাছ বাজারসংলগ্ন নাসির দর্জির দোকানে বিদ্যুতের শটসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মধুখালী ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু এরই মধ্যে পুড়ে যায় ১৭টি দোকান।

আগুনে মুদি, ওষুধ, চা, কাপড়, বীজ, জুতার দোকানসহ ১৭টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের হিমাংশু শেখর বিশ্বাস জানান, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় বোয়ালমারী ও মধুখালী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ করছে ফায়ার সার্ভিস।

বাংলাদেশ সময়: ১২:৪৭:১১   ৪১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠানের প্রয়াণ
ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে একসঙ্গে কাজ করার নির্দেশ ডিসির
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর
চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
জলবায়ু-সহনশীল, জ্বালানি-সুরক্ষিত ও টেকসই বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া গড়ে তোলার আহ্বান করেন স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ