বাঁচা-মরার লড়াইয়ে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » বাঁচা-মরার লড়াইয়ে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সোমবার, ২০ অক্টোবর ২০২৫



বাঁচা-মরার লড়াইয়ে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নারী ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালের চারদলের তিনটি নিশ্চিত হয়ে গেছে এরই মধ্যে। বাকি স্থানটির জন্য লড়ছে পাঁচটি দল, যেখানে আছে বাংলাদেশও। পাকিস্তানকে হারিয়ে আসর শুরু করা বাংলাদেশের জন্য আজ অগ্নিপরীক্ষা। শ্রীলঙ্কার বিপক্ষে জিতলে টিকে থাকবে সেমিফাইনালের লড়াইয়ে, কিন্তু হারলেই শেষ স্বপ্ন।

সোমবার (২০ অক্টোবর) বাঁচা-মরার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরেছে বাংলাদেশ নারী দল। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।

নারী বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার। বাকি আর একটা স্থানের জন্য লড়াইয়ে বাকি পাঁচ দেশ। গতকাল ইংল্যান্ডের কাছে ভারত হেরে যাওয়ায় পাঁচ ম্যাচে এক জয়ে মাত্র ২ পয়েন্ট পাওয়া বাংলাদেশও এই লড়াইয়ে টিকে আছে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে শেষ দুই ম্যাচে শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশের মেয়েদেরকে। এক ম্যাচে হারলেও বাদ।

শ্রীলঙ্কা ও ভারতকে হারাতে পারলে বাংলাদেশের পয়েন্ট হবে ৬। এই পয়েন্টে সেমিফাইনালের নিশ্চয়তা নেই। এক্ষেত্রে বেশকিছু সমীকরণ মিলতে হবে টাইগ্রেসদের পক্ষে।

শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার এই ম্যাচে দলে ফিরেছেন পেসার মারুফা এবং স্পিনার নাহিদা।

বাংলাদেশের একাদশ: ফারজানা হক, রুবিয়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, রাবেয়া খান, নিশিতা আক্তার ও মারুফা আক্তার।

শ্রীলঙ্কার একাদশ: ভিষ্মী গুনারত্নে, চামারি আতাপাত্তু (অধিনায়ক), হাসিনি পেরেরা, হারশিতা সামারাবিক্রমা, কাভিশা দিলহারি, নীলাক্ষীকা সিলভা, আনুশকা সঞ্জীবনী (উইকেটকিপার), সুগন্ধিকা কুমারি, মালিকি মাধারা, ইনোকা রানাবীরা ও উদেশিকা প্রবোধানি।

বাংলাদেশ সময়: ১৬:৩৬:১৬   ৩৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ