যশোরে পানি সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » খুলনা » যশোরে পানি সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫



যশোরে পানি সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জেলায় পানি সম্পদ ব্যবস্থাপনা সমস্যার স্থায়ী সমাধান বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নেদারল্যান্ডভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। তিনি বলেন ‘পরিকল্পনা ও কার্যক্রমে সমন্বয়ের মাধ্যমে যশোরের পানি সম্পদ ব্যবস্থাপনা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব’।

বিশেষ অতিথির বক্তব্য দেন, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ ড. এস এম ফেরদৌস, একই সংস্থার ম্যানেজার কৃষিবিদ ড. নাজমুন নাহার।

সভায় বক্তারা অভিমত ব্যক্ত করে বলেন, সরকারি সংস্থা ও বেসরকারি উন্নয়ন সহযোগী এবং আন্তর্জাতিক মহলের একাধিক উদ্যোগ থাকার পরও যশোরের জলাবদ্ধতা ও পানি ব্যবস্থাপনার চ্যালেঞ্জ বারবার ব্যর্থ হচ্ছে। এর মূল কারণ হিসেবে পরিকল্পনা ও কার্যক্রমে সমন্বয়ের অভাবকে চিহ্নিত করেন। তারা আরও বলেন, সমন্বয়ের অভাবে কোটি কোটি টাকার প্রকল্পও কাঙ্খিত ফল দিতে পারছে না।

বক্তারা বলেন, স্থানীয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে সরকারি, বেসরকারি এবং আন্তর্জাতিক সব প্রচেষ্টার মধ্যে যদি কার্যক্রর সমন্বয় আনা যায়, তবেই যশোরের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি সম্পদ ব্যবস্থাপনার সমস্যার স্থায়ী ও কার্যকর সমাধান সম্ভব।

সংস্থাদু’টির উদ্যোগে যশোর অঞ্চলে চলমান খাল সংস্কার কার্যক্রম সম্পর্কে জেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অবহিত করতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড ও জেলা মৎস্য অফিসের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

বাংলাদেশ সময়: ১৬:৩৭:৫৩   ৬৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী
স্বর্ণ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকারের নীতিগত সহযোগিতার প্রশংসা বাজুসের
বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে : খুলনা বিভাগীয় কমিশনার
সারাদেশে সমভাবে উন্নয়ন হচ্ছে : জ্বালানি প্রতিমন্ত্রী
আ. লীগের রাজনীতি দাফন হয়েছে দিল্লিতে : রাশেদ খান
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ
খুলনায় পরিবেশ সুরক্ষা ও বাল্য বিবাহমুক্ত সমাজ গঠনে আলোচনা
দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
গুজব রোধে নৈতিক শিক্ষার প্রসার জরুরি: প্রতিমন্ত্রী অমিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ