ঝালকাঠিতে আনসারদের মৌলিক প্রশিক্ষণ শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঝালকাঠিতে আনসারদের মৌলিক প্রশিক্ষণ শুরু
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫



ঝালকাঠিতে আনসারদের মৌলিক প্রশিক্ষণ শুরু

জেলার উপজেলা ভিত্তিক আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণ কর্মসূচিতে ‘কমিউনিটি এলার্ট মেকানিজমের মাধ্যমে সমাজের অপরাধ ও অপকর্ম প্রতিহত করার কৌশল’ বিষয়ে কর্মশালা শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।
‎
জেলা আনসার অ্যাডজুটেন্ট প্রদিপ চন্দ্র দত্ত জানান, ১৪ দিনব্যাপী এই মৌলিক প্রশিক্ষণ কর্মসূচি আগামী ৫ নভেম্বর পর্যন্ত চলবে। এতে জেলার বিভিন্ন উপজেলার আনসার প্লাটুনভুক্ত মোট ৬০ জন সদস্য অংশ নিচ্ছেন।

‎প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি এলার্ট ব্যবস্থার কার্যকর প্রয়োগ সম্পর্কে ধারণা দেওয়া হয়।

জেলা প্রশাসক বলেন, আনসার সদস্যরা দেশের নিরাপত্তা ও সমাজের স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তাদের দায়িত্ব আরও বৃদ্ধি পেয়েছে। তাই প্রত্যেক সদস্যকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

প্রশিক্ষণের অংশ হিসেবে সদস্যদের নিয়মিত অস্ত্রচালনা, শারীরিক সক্ষমতা ও সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি পাবে। অপরাধ দমন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘কমিউনিটি এলার্ট মেকানিজম’ নিয়ে এই মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়ক ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:৫৫   ৭৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত
শেষ মুহূর্তের নাটকীয়তায় মিয়ানমারকে হারাল কম্বোডিয়া
নন্দীপাড়ায় জিরানী খাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসক
নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, গ্রেপ্তার ৫
পিবিআইয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ প্রশিক্ষণ শুরু
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল
সাপ্লাই লাইন করা হয়েছে, সঠিকভাবে জ্বালানি আসছে : জ্বালানি মন্ত্রী
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, দল-মত নির্বিশেষে পদক্ষেপ নেওয়া হচ্ছে
কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আলোচনা
২০ লাখ টাকা আত্মসাৎ, নারী গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ