সংস্কারবিরোধী জোট ভাঙতে নির্বাচনী ইশতেহারের উদ্যোগ প্রয়োজন: ড. দেবপ্রিয়

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংস্কারবিরোধী জোট ভাঙতে নির্বাচনী ইশতেহারের উদ্যোগ প্রয়োজন: ড. দেবপ্রিয়
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫



সংস্কারবিরোধী জোট ভাঙতে নির্বাচনী ইশতেহারের উদ্যোগ প্রয়োজন: ড. দেবপ্রিয়

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, যে উৎসাহ ও আগ্রহ নিয়ে প্রধান উপদেষ্টা শ্বেতপত্র প্রণয়ন, টাস্কফোর্স গঠনসহ সংস্কারমূলক বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন, তা তার সহযোগী ও প্রশাসন পর্যায়ে অগ্রসর হয়নি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে সিপিডির উদ্যোগে সিলেটে আয়োজিত নাগরিক প্ল্যাটফর্মের প্রাক-নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. দেবপ্রিয় বলেন, ‘আগামী নির্বাচনের ইশতেহারে এমন প্রতিশ্রুতি থাকতে হবে, যার ধারাবাহিকতা নতুন সরকারও রক্ষা করবে। নতুন বাংলাদেশ গড়তে হলে এবং দেশকে টেকসইভাবে মধ্যম আয়ের স্তরে নিতে হলে সংস্কার অপরিহার্য।’

তিনি আরও বলেন, ‘সংস্কারবিরোধী জোট ভাঙতে হলে নির্বাচনী ইশতেহারে সুনির্দিষ্ট উদ্যোগের উল্লেখ থাকা জরুরি। আমরা বিশ্বাস করি, রাজনীতিবিদরা বিষয়টি অনুধাবন করবেন এবং তাদের ইশতেহারে তা প্রতিফলিত হবে।’

ড. দেবপ্রিয় মনে করেন, বর্তমান সরকার একা সংস্কারের সব লক্ষ্য অর্জন করতে পারবে না। তিনি বলেন, ‘আগামী দিনের সরকারকেও সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সরকারকে স্পষ্টভাবে জানাতে হবে কতটুকু সংস্কার সম্পন্ন হয়েছে এবং বাকিটা সম্পন্নের পরিকল্পনা কী। অসম্পূর্ণ কাজগুলো এগিয়ে নিতে ইশতেহারে স্পষ্ট নির্দেশনা থাকা দরকার।’

এর আগে সভায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষাবিদ, শিক্ষক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

সভায় সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট, তরুণ ভোটারদের ভূমিকা এবং নির্বাচনে নাগরিক অংশগ্রহণ বৃদ্ধির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

বাংলাদেশ সময়: ১২:১২:০২   ৪৫৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
জামালপুরে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার নিজাম কারাগারে
সরিষাবাড়িতে নারীকে উত্ত্যক্ত করায় যুবক আটক, তদন্তের নির্দেশ
বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে : রাষ্ট্রদূত
বাণিজ্য চুক্তির বিষয়ে ইইউ-বাংলাদেশ আলোচনা ডিসেম্বরে
বিদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে-ডেপুটি স্পিকার
শিল্প ও একাডেমিয়ার সম্পর্ক জোরদারে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী
সরিষাবাড়ীতে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
দেশ ছেড়ে পালিয়েও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন : রিজভী
মাত্র ৪ বছর বয়সেই কিডনি রোগে আক্রান্ত অপর্ণা, বাঁচাতে প্রয়োজন আর্থিক সহযোগিতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ