বাংলাদেশ আমাদের ঘনিষ্ঠ বন্ধু, নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী: মালদ্বীপের মন্ত্রী

প্রথম পাতা » আন্তর্জাতিক » বাংলাদেশ আমাদের ঘনিষ্ঠ বন্ধু, নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী: মালদ্বীপের মন্ত্রী
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫



বাংলাদেশ আমাদের ঘনিষ্ঠ বন্ধু, নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী: মালদ্বীপের মন্ত্রী

বাংলাদেশ মালদ্বীপের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী দেশ বলে জানিয়েছেন দেশটির নগর, স্থানীয় সরকার ও গণপূর্তমন্ত্রী আদম শরিফ উমর। একইসাথে দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অফিসেই অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন হাইকমিশনারের ব্যক্তিগত কর্মকর্তা মো. হাবিবুর রহমান। এসময় স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণ ব্যবস্থা ও জনখাত উন্নয়ন-বিষয়ক সহযোগিতা উভয়ের মধ্যে জোরদার করার উপায় নিয়ে গঠনমূলক মতবিনিময় হয়েছে।

সাক্ষাতে মন্ত্রী মালদ্বীপ সরকারের বিকেন্দ্রীকৃত প্রশাসনিক কাঠামো শক্তিশালী করা এবং দ্বীপ কাউন্সিলগুলোর ক্ষমতায়ন বিষয়ে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন। একইসাথে তিনি বাংলাদেশের সম্প্রদায়ভিত্তিক উন্নয়ন, ক্ষুদ্রঋণ ও মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সফল অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে আগ্রহ প্রকাশ করেন।

এছাড়াও মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন আদম শরিফ উমর। বাংলাদেশি শ্রমিক ও পেশাজীবীরা মালদ্বীপের উন্নয়ন, অবকাঠামো ও বিভিন্ন অর্থনৈতিক খাতে অনন্য ভূমিকা রাখছেন বলে উল্লেখ করেন তিনি।

এসময়, বাংলাদেশ হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মালদ্বীপ সরকারের প্রতি বাংলাদেশের নাগরিকদের জন্য প্রদত্ত সহযোগিতা ও সদয় মনোভাবের জন্য ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের কারিগরি সহায়তা, অভিজ্ঞতা বিনিময় ও দক্ষ জনশক্তি উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির, বিশেষ করে সক্ষমতা বৃদ্ধি, স্থানীয় সরকার ব্যবস্থাপনা, দক্ষ কর্মশক্তি ও মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

উভয়পক্ষ নিকট ভবিষ্যতে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে মত দেন, যাতে এই ক্ষেত্রগুলোতে পারস্পরিক সহযোগিতা প্রাতিষ্ঠানিকভাবে সুসংহত-সহ টেকসই অংশীদারিত্ব গড়ে ওঠে।

বাংলাদেশ সময়: ১২:১৪:১৪   ৩৮৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
ইরান হামলার সিদ্ধান্ত ট্রাম্পের, সমর্থনের দায়িত্ব নিজের বললেন ভ্যান্স
ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
ভিসা ও মাস্টারকার্ডের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা
ইরান যুদ্ধে বিপুল অর্থ খরচ দেখাল যুক্তরাষ্ট্র: কমছে না ব্যয়, বাড়ছে শঙ্কা
ইসলাম হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্ম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ