জামালপুরে ২২ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার, মাদক পাচারের ছক ফাঁস

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ২২ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার, মাদক পাচারের ছক ফাঁস
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫



জামালপুরে ২২ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার, মাদক পাচারের ছক ফাঁস

জামালপুর প্রতিনিধি : রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং কক্সবাজার আনন্দ ভ্রমণ শেষে ফেরার পথে বিপুল পরিমাণ ইয়াবার চালানসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে জামালপুর সদর থানার পুলিশ।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে জামালপুর শহরে ওই দম্পতিকে বহনকারী একটি বাসে অভিযান চালিয়ে ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত দম্পতি হলেন মতিন ও শাহিদা, যাদের বাড়ি জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকার ব্রহ্মপুত্র নদীর ওপারে ডিগ্রির চর এলাকায়।

পুলিশ জানায়, আনন্দ ভ্রমণ শেষে ফেরার পথে জামালপুর শহরে বাসটিতে অভিযান চালানো হয়। পুরো বাস তল্লাশির একপর্যায়ে মতিন-শাহিদা দম্পতির ব্যাগে ইয়াবার ১১০টি প্যাকেট খুঁজে পায় পুলিশ। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ২২ হাজার পিস ইয়াবা ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ।

শুক্রবার বিকালে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামালপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ। তিনি জানান, গত ১৮ অক্টোবর জামালপুর শহরের মুসলিমাবাদ এলাকা থেকে কিছু মানুষ রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং কক্সবাজার আনন্দ ভ্রমণে যায়। গতরাতে তারা জামালপুর ফিরে আসে।

গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিবের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাসটি আটক করে তল্লাশি চালায়। এসময় মতিন-শাহিদা দম্পতির সঙ্গে থাকা ব্যাগ থেকে ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃত দম্পতির বিরুদ্ধে এর আগেও দুটি করে মাদক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ ঘটনার কথা স্বীকার করেছে। এই ঘটনার পিছনে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

এসময় জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, ওসি নাজমুস সাকিব সহ একাধিক পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:২৩:৫১   ৪২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ