শামীম ছাড়া অন্য প্রার্থী মানবে না বিএনপি: শাহীন তালুকদার

প্রথম পাতা » ছবি গ্যালারী » শামীম ছাড়া অন্য প্রার্থী মানবে না বিএনপি: শাহীন তালুকদার
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫



শামীম ছাড়া অন্য প্রার্থী মানবে না বিএনপি: শাহীন তালুকদার

জামালপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের সরিষাবাড়ীতে ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী শামীম তালুকদার ছাড়া অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে তা মানা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সরিষাবাড়ী পৌর বিএনপির সভাপতি ফয়জুল কবীর তালুকদার শাহীন। তিনি হুশিয়ারি দিয়েছেন, অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে হরতাল-অবরোধ করে এলাকা অচল করে দেওয়া হবে।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় সরিষাবাড়ী উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ও ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম-এর সমর্থনে এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সভাপতি ফয়জুল কবীর তালুকদার শাহীন দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা ঐক্যবদ্ধ ও এক জোট থাকেন, ধানের শীষ শামীম তালুকদারের, অন্য কাউকে দিলে আমরা মানবো না। সরিষাবাড়ীতে কেউ অশান্তি কইরেন না, ১০ মিনিট টিকতে পারবেন না।” তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, “নমিনেশন পাবেন শামীম তালুকদার।”
তিনি আরও বলেন, “আমাদের প্রার্থী শামীম তালুকদার এর পরিবতে অন্য কাউকে মনোনয়ন দিলে গ্রহণ করবো না। আমরা হরতাল অবরোধ করে অচল করে দিব।”

মিছিল সহকারে দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী লেকু, সাবেক উপজেলা ছাত্র দলের সভাপতি হাফিজুর রহমান মিলন, উপজেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ২২:২৬:২৪   ৪৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদুল আযহার নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
বৈষম্য ভুলে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের
জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
ফরিদপুর হাসপাতালে ৮০ বছর বয়সী বন্দির মৃত্যু
তদন্তের প্রেক্ষিতে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর
ফরিদপুরে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত
ফরিদপুরে গরু বিক্রির টাকা সহ নিখোঁজ যুবক
বাবা-মা ও ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
পাথরঘাটায় ঈদের নামাজ আদায় করেলেন চিফ হুইপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ