সুস্থ ভ্রুণের জন্ম দিতে প্রয়োজন পুষ্টি - শারমীন এস মুরশিদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুস্থ ভ্রুণের জন্ম দিতে প্রয়োজন পুষ্টি - শারমীন এস মুরশিদ
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫



সুস্থ ভ্রুণের জন্ম দিতে প্রয়োজন পুষ্টি - শারমীন এস মুরশিদ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশের কথা যদি ভাবতে হয়, তাহলে অবশ্যই ভাবতে হবে আমাদের শারীরিক সুস্থতার কথা ও মানসিক সুস্থতার কথা। তিনি বলেন, সুস্থ ভ্রুণের জন্ম দিতে প্রয়োজন পুষ্টি আর মানসিক সুস্থতাকে এগিয়ে নিতে তরুণ সমাজকে দায়িত্বশীল হতে হবে।

উপদেষ্টা আজ ঢাকায় আগারগাঁও সমাজসেবা অধিদপ্তরের অডিটরিয়ামে আয়োজিত ন্যাশনাল নিউট্রিশন ও ওয়েলনেস সামিট বিষয়ক দু’দিনব্যাপী কনফারেন্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ তরুণ কিশোর-কিশোরীদের উদ্দেশ্যে বলেন, ধর্ম আমাদের যে প্রথম শিক্ষা দেয় সেটা হলো সকলকে নিয়ে চলা, সকলকে সম্মান করা এবং সকলকে গ্রহণ করা। সকল ধর্মের মানুষকে নিয়েই আমার বাংলাদেশ। তিনি বলেন, তোমরা যারা আজ তরুণ প্রজন্ম তোমাদের মধ্যে বোধের উন্নতি ঘটাতে হবে, তোমাদের সামাজিক কাজের জন্য প্রস্তুতি নিতে হবে তাহলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে।

উপদেষ্টা বলেন, বাংলাদেশে ৫০ শতাংশের ঊর্ধ্বে তরুণ সমাজ। তোমাদের হাতেই এদেশের ভবিষ্যৎ। তিনি বলেন, সামাজিক সংগঠনের সাথে যুক্ত হয়ে দেশকে নতুন করে ভাবতে হবে, ৫৪ বছর আগে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে স্বপ্ন দেখেছি। হারিয়ে যাওয়া সেই স্বপ্ন বার বার আশাহত হওয়া জনগণ, আশাহত তরুণ এবং ২৪ এ ফেটে পড়া সেই রাগ ছিল তরুণদের ন্যায্য অধিকার।

অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খান এবং সেরাক বাংলাদেশ সংগঠনের এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম সৈকত বিশেষ অতিথির বক্তৃতা করেন।

বাংলাদেশ সময়: ২২:৩০:২১   ১৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইসলামপুরে কোরবানি দিতে গিয়ে ইমামসহ ১৬ জন আহত
ফরিদপুরে আলোচিত শিল্পী লাইলী আক্তারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় পুলিশ সুপারের
সরকারি অনাথ শিশু পরিবারের সাথে ফরিদপুর জেলা প্রশাসনের ঈদ উদযাপন
ঈদের দিনেই সরিষাবাড়ীতে দুর্ধর্ষ চুরি
জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদুল আযহার নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
বৈষম্য ভুলে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের
জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
ফরিদপুর হাসপাতালে ৮০ বছর বয়সী বন্দির মৃত্যু
তদন্তের প্রেক্ষিতে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ