শিশু সুরক্ষায় ‘শিশু আইন ২০১৩’ সংশোধন করা উচিত : সমাজকল্যাণ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিশু সুরক্ষায় ‘শিশু আইন ২০১৩’ সংশোধন করা উচিত : সমাজকল্যাণ উপদেষ্টা
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫



শিশু সুরক্ষায় ‘শিশু আইন ২০১৩’ সংশোধন করা উচিত : সমাজকল্যাণ উপদেষ্টা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, শিশুদের সুরক্ষার জন্য শিশু আইন ২০১৩ সংশোধন করা উচিত। যারা মানবাধিকার ও আইনের শাসন নিয়ে কাজ করেন, সকলের উচিত শিশু সুরক্ষার আইনের যে ঘাটতি রয়েছে সেটি পূর্ণতার জায়গায় নিয়ে আসা। তিনি বলেন, শিশুদের মানবসম্পদে পরিণত করতে হবে।

উপদেষ্টা আজ ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে আইন কমিশন ও ইউনিসেফ বাংলাদেশ আয়োজিত ‘শিশু আইন ২০১৩ : সংশয়, বিভ্রান্তি ও অসংগতি’ শীর্ষক ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, শিশুদের সুরক্ষা ও বিকাশ শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। কর্মশালায় শিশু সুরক্ষা এবং ন্যায়বিচারের আইনি কাঠামো শক্তিশালী করার জন্য বিচার বিভাগের প্রতিনিধিদের কাছে থেকে সেরা অনুশীলন এবং শিক্ষাগুলো শনাক্ত করে আমরা যদি আজকের শিশুকে আত্মনির্ভর ও সুনাগরিক করে গড়ে তুলতে পারি, তবে আগামীর বাংলাদেশও সুন্দরভাবে গড়ে উঠবে।

শিশু আইন ২০১৩ সম্পর্কিত সংশয়, বিভ্রান্তি ও অসংগতিসমূহ চিহ্নিতপূর্বক তৎসম্পর্কে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে ওয়ার্কশপে আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা ও ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি প্রেজেন্টেটিভ রানা ফ্লাওয়ারস বিশেষ অতিথির বক্তৃতা করেন।

বাংলাদেশ সময়: ২২:১২:৪৪   ৩৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নতুন উদ্যোক্তা সৃষ্টিতে নিবিড়ভাবে কাজ করা হবে : কৃষি ব্যাংকের চেয়ারম্যান
হরমুজ প্রণালি নিয়ে ইরান-দক্ষিণ কোরিয়ার আলোচনা
আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
লোডশেডিং কমাতে জনসচেতনতায় আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ
নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান প্রদান প্রধানমন্ত্রীর
রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ অনেক কৃতী ব্যক্তিত্ব তৈরি করেছে : ভূমিমন্ত্রী
মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে : প্রতিমন্ত্রী টুকু
‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার: মীর শাহে আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ