জামালপুরে ৩১ দফা বাস্তবায়নে ঐক্যের ডাক এমপি প্রার্থী সালিমা আরুণীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ৩১ দফা বাস্তবায়নে ঐক্যের ডাক এমপি প্রার্থী সালিমা আরুণীর
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫



জামালপুরে ৩১ দফা বাস্তবায়নে ঐক্যের ডাক এমপি প্রার্থী সালিমা আরুণীর

জামালপুর প্রতিনিধি : জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের এমপি প্রার্থী, মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের কন্যা সালিমা তালুকদার আরুণী জাতীয় নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো ৩১ দফা’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “আমাদের মাঝে প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু প্রতিহিংসা নয়, মিলেমিশে থাকার কোনো বিকল্প নেই।” তিনি বিএনপিকে একটি ছাদের নিচে ঐক্যবদ্ধ পরিবার হিসেবে উল্লেখ করে বলেন, “এই ছাদের নিচে থেকে ঐক্যবদ্ধভাবে আমরা ধানের শীষের বিজয় নিশ্চিত করব এবং দেশ গড়ার কাজে নিজেদের নিয়োজিত করব।”

শনিবার (২৫ অক্টোবর) তিনি সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল বাজার ব্রীজ মোড়, রায়দের পাড়া খালেকের মোড় এবং পোগলদিঘা ইউনিয়নের মাধুর মোড়-এ পৃথক পৃথক পথসভায় ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান এবং লিফলেট বিতরণ করেন।

প্রচারণায় তার সাথে আব্দুস সালাম তালুকদারের সহধর্মিণী মাহমুদা সালাম, উপজেলা বিএনপি’র উপদেষ্টা এডভোকেট এএমবি রেজা ভানু, এডভোকেট আব্দুল বারী, কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা সুজাউল্লাহ, আওনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান তালুকদার বাবু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল্লাহ সহ উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তারা জনসাধারণের মাঝে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচী তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ২২:০৮:৪৫   ৪০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ পবিত্র ঈদুল আজহা
আল কোরআন ও আল হাদিস
কুমিল্লা সদর মডেল থানায় গাড়ির চাবি তুলে দিলেন মোহাম্মদ হাতেম
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
‘নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছিল জামায়াত-শিবিরের ক্যাডাররা’
ঈদ যাত্রাকে ঘিরে সব ধরনের প্রস্তুতি রয়েছে : নৌ প্রতিমন্ত্রী
স্বাস্থ্য খাতের বরাদ্দকৃত টাকা লুটপাট হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
বৃষ্টির কারণে মেট্রোরেল স্টেশনের নিচে কুরবানির পশু আশ্রয় নেয়: প্রতিমন্ত্রী
১ জুন রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হবে : আইনমন্ত্রী
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ