গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় অবাধ, সুষ্ঠু নির্বাচনে নয়া দিগন্তের ভূমিকা গুরুত্বপূর্ণ : রিজভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় অবাধ, সুষ্ঠু নির্বাচনে নয়া দিগন্তের ভূমিকা গুরুত্বপূর্ণ : রিজভী
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫



গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় অবাধ, সুষ্ঠু নির্বাচনে নয়া দিগন্তের ভূমিকা গুরুত্বপূর্ণ : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতির বিজয় অর্জনে দৈনিক নয়া দিগন্তের ভূমিকা গুরুত্বপূর্ণ থাকবে।

রাজধানীতে দৈনিক নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন এবং নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও শুভকামনা জানান।

রিজভী বলেন, “নয়া দিগন্ত যে দুঃসময়ে টিকে আছে, সেটি জাতির জন্য অনুপ্রেরণার বিষয়। ভবিষ্যতে যদি ফ্যাসিবাদ বা মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়, তখনও নয়া দিগন্ত আমাদের আশ্রয়স্থল ও ভরসার জায়গা হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, “নয়া দিগন্ত অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজকের অবস্থানে এসেছে। আমরা যারা রাজনীতি করি, সেই পথচলার সাক্ষী আমরা নিজেরাই। গণতন্ত্রের ভয়াল দুঃসময়ে নয়া দিগন্ত জাতিকে প্রাণবন্ত রাখার যে ভূমিকা রেখেছে, তা জাতি দীর্ঘদিন মনে রাখবে।”

রিজভী স্মৃতিচারণ করে বলেন, “আমরা ১৬-১৭ বছর এক ভয়াবহ সময় পার করেছি। তখন সকালে জেগে প্রথম খোঁজ করতাম-নয়া দিগন্ত এসেছে কিনা। কারণ সেটিই ছিল আমাদের প্রেরণার উৎস।”

তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জন্মদিন, শাহাদতবার্ষিকী কিংবা রাজনৈতিক অনুষ্ঠানে যখন অন্য পত্রিকাগুলো ভয়ে কিছু প্রকাশ করতে পারেনি, তখন নয়া দিগন্ত সাহসের সঙ্গে তাদের স্মৃতি ও আদর্শ তুলে ধরেছে। এই সাহসিকতা কখনো ভোলা যাবে না।”

রিজভী বলেন, “গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতির বিজয় অর্জনে নয়া দিগন্তের ভূমিকা অতীতের মতো ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ থাকবে-এটাই আমাদের প্রত্যাশা।”

বাংলাদেশ সময়: ২৩:৪৮:৪২   ৩০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও
ফরিদপুরের সদরপুরে ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ
নগরকান্দায় বাড়িতে হামলা-মারধরের অভিযোগ, ৯৯৯-এ ফোন পেয়ে আহতদের উদ্ধার
ফরিদপুরে ১০ গ্রামের একমাত্র খেলার মাঠ রক্ষার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
মাদারগঞ্জে নিখোঁজ শিশু মরিয়মের মাটিচাপা লাশ উদ্ধার, প্রতিবেশী দম্পতি আটক
আলফাডাঙ্গায় ভাতিজার পর আড়াই মাস পর চাচাকে খুন
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ