টিন সার্টিফিকেট থাকলেই কি ট্যাক্স দিতে হবে, জেনে নিন আসল নিয়ম

প্রথম পাতা » ছবি গ্যালারী » টিন সার্টিফিকেট থাকলেই কি ট্যাক্স দিতে হবে, জেনে নিন আসল নিয়ম
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫



টিন সার্টিফিকেট থাকলেই কি ট্যাক্স দিতে হবে, জেনে নিন আসল নিয়ম

অনেকেই এখন টিন (Tax Identification Number) সার্টিফিকেট করেছেন, কিন্তু প্রশ্ন থেকেই যায়— টিন সার্টিফিকেট থাকলেই কি ট্যাক্স দিতে হবে? এই বিষয়টি নিয়ে সাধারণ করদাতাদের মধ্যে রয়েছে নানা বিভ্রান্তি ও আতঙ্ক।

বিশেষজ্ঞরা বলছেন, টিন সার্টিফিকেট থাকলেই ট্যাক্স দিতে হয় না। বরং যারা ট্যাক্সযোগ্য আয়ের আওতায় পড়েন না, তাদের কেবল ‘জিরো রিটার্ন’ দাখিল করতে হয় অনলাইনে।

অর্থাৎ, আপনার টিন সার্টিফিকেট থাকলেও যদি আপনার আয় করযোগ্য সীমার নিচে থাকে, তাহলে কর দিতে হবে না। শুধু বছরে একবার অনলাইনে সহজভাবে জিরো রিটার্ন দাখিল করতে হবে। এতে কোনো ফি লাগে না, অতিরিক্ত কোনো টাকা দেওয়ার প্রয়োজনও নেই।

এক্ষেত্রে করদাতাকে তার সব মৌলিক তথ্য অনলাইনে সাবমিট করতে হবে। এরপর এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) থেকে একটি জিরো অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট দেওয়া হবে, যা প্রমাণ করবে আপনি নিয়ম মেনে রিটার্ন দাখিল করেছেন।

অন্যদিকে, যদি আপনার আয় ট্যাক্সযোগ্য হয় — অর্থাৎ সরকার নির্ধারিত সীমার ওপরে যায় — তখন অবশ্যই ট্যাক্স প্রদান করতে হবে।

বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, যাদের টিন সার্টিফিকেট রয়েছে কিন্তু আয় কম, তারা যেন নির্ধারিত সময়ের মধ্যে জিরো রিটার্ন জমা দেন। এতে ভবিষ্যতে কোনো আর্থিক জটিলতায় পড়তে হবে না এবং আইনগত দিক থেকেও থাকবেন নিরাপদে।

বাংলাদেশ সময়: ১৫:১৬:১৮   ৩৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন
সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর আইয়ুব হোসেন হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, গ্রেফতার ২
সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক, প্রতিরোধে মাঠে নেমেছেন নাসিক প্রশাসক
তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ