দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ দেখিয়েছে পাকিস্তান: অর্থ উপদেষ্টা

প্রথম পাতা » অর্থনীতি » দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ দেখিয়েছে পাকিস্তান: অর্থ উপদেষ্টা
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫



দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ দেখিয়েছে পাকিস্তান: অর্থ উপদেষ্টা

পাকিস্তান বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২৭ অক্টোবর) আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলপাকালে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, জেইসি বৈঠকে কৃষি, আইটি, খাদ্য, বিমান ও নৌযোগাযোগ খাত বিষয়ে আলোচনা হয়েছে। পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ দেখিয়েছে। সার্ককে আরও পুনর্জীবিত করার চেষ্টা চলছে।

পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক জানান, দুই দেশের ব্যবসা-বাণিজ্যের পরিসর বাড়াতে আলোচনা হয়েছে। এর মাধ্যমে দুই দেশের জনগণ উপকৃত হবে। ওষুধ, পাট, কৃষিপণ্য আমদানির মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমবে। সবচেয়ে বেশি জোর দিচ্ছি পাট আমদানিতে।

এদিকে, বিএসটিআইয়ের সঙ্গে হালাল পণ্য রফতানি নিয়ে সমঝোতা স্মারক সই করেছে পাকিস্তানের পিএইচএ।

বাংলাদেশ সময়: ১৬:১১:১৬   ২২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য
অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী
কুনমিংয়ে মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল: চীনের বাজারে বাংলাদেশের ফল রপ্তানির নতুন সম্ভাবনা
বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী
দেশে স্বর্ণের দাম ফের বাড়ল
স্বর্ণের দামে বড় লাফ, আজ থেকেই কার্যকর
কোরিয়ার সঙ্গে সিইপিএ স্বাক্ষর, ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্ক সুবিধা
জুলাইয়ে ৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি
বাণিজ্যমন্ত্রী–মিয়ানমার রাষ্ট্রদূত বৈঠক, বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা
স্বর্ণ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকারের নীতিগত সহযোগিতার প্রশংসা বাজুসের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ