নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে : ফরিদা আখতার

প্রথম পাতা » চট্টগ্রাম » নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে : ফরিদা আখতার
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫



নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে : ফরিদা আখতার

ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা যেহেতু প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন সেটা সেভাবেই হবে এবং সেই প্রক্রিয়া অগ্রসর হচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার ফরিদা আখতার।

সোমবার (২৭ অক্টোবর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদের স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময়ে সভা শেষে তিনি এসব কথা বলেন।

ফরিদা আখতার বলেন, বর্তমান সরকার নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত যেই কাজগুলো করার কথা সেটা করে যাবে এবং ক্যাবিনেটে নেওয়া সিদ্ধান্তগুলোই হবে। ক্যাবিনেট মিটিং কবে শেষ হবে সেটা ক্যাবিনেট মিটিংয়েই সিদ্ধান্ত হবে।

তিনি বলেন, তফসিল ঘোষণার বিষয়টি নির্বাচন কমিশনের দায়িত্ব। আমরা তাদেরকে সময় নির্ধারণ করে দেব আর তারা সে অনুযায়ী তফসীলের তারিখ দিবে বিষয়টি এমন নয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ১৯৫০ সালে মৎস্য আইন সংশোধনের পরও মেইট সাইজের জাল আইনে সারা দেশে কোথায় মানছে না। নীতিনির্ধারণী পর্যায়ে সভা করে নিষিদ্ধ জালগুলো নিষিদ্ধ করতে হবে।

সভায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ফারাহ শাম্মী, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, বিএফডিসি রাঙ্গামাটির ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম, স্থানীয় সরকারের উপপরিচালক মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিনসহ মৎস্যজীবী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১৪:৪৪   ৪৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার গুরুত্বারোপ পার্বত্য মন্ত্রীর
শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
আগামীতে দেশ গড়ার মূল দায়িত্ব মেধাবী শিক্ষার্থীদের পালন করতে হবে - পার্বত্য মন্ত্রী
মাদক প্রতিরোধে বাস্তব পদক্ষেপ নিতে হবে : হুইপ আশরাফ উদ্দিন
দুর্নীতি সব সময় থাকবে, কম আর বেশি : পরিবেশমন্ত্রী
সংকটকালে সব দলের পররাষ্ট্রনীতি এক : হুইপ নিজান
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী
হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী
পার্বত্য শিক্ষার্থীদের স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয় : পার্বত্য মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ