বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় পাশে থাকবে চীন: মজিবুর রহমান মঞ্জু

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় পাশে থাকবে চীন: মজিবুর রহমান মঞ্জু
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫



বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় পাশে থাকবে চীন: মজিবুর রহমান মঞ্জু

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় চীন পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ।

আজ সোমবার চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

বৈঠকে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি ও দফতর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা উপস্থিত ছিলেন।

বৈঠকে জুলাই সনদে স্বাক্ষর ও বাস্তবায়ন, আসন্ন নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব, চীন-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় চীনের ভূমিকা নিয়ে বিশদ আলোচনা হয়। এর আগে মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে এবি পার্টির প্রতিনিধিদলকে নিজ বাসভবনে স্বাগত জানান রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে ঐকমত্য কমিশনে বিস্তারিত আলোচনার হয়েছে। সরকার এখন এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন। এবি পার্টি আশা করছে, সরকার বিশেষজ্ঞদের মতামত নিয়ে খুব শিগগিরই একটা সিদ্ধান্তে উপনীত হবেন।

তিনি আরও বলেন, গণভোট, নির্বাচন এবং দেশের ব্যবসায়িক স্থিতিশীলতা নিয়ে দুই পক্ষে খোলামেলা আলোচনা হয়। রাষ্ট্রদূত ইয়াও বিশ্বাস করেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন ছাড়া বাংলাদেশ তার স্থিতিশীলতা হারাবে এবং ফ্যাসিবাদী শাসনের পরে অন্তর্বর্তীকালীন সরকার যে অর্থনৈতিক ভিত্তি পুনর্গঠনের চেষ্টা করছে তা বিঘ্নিত হতে পারে।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আশা প্রকাশ করেন, ফেব্রুয়ারিতে ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর এবং সেখানে জনগণের ইচ্ছা কার্যকরভাবে প্রতিফলিত হবে। তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় চীন পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ।

এ সময় রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে দূতাবাসের পলিটিকাল ডিরেক্টর মি. ঝাং জিং এবং রাজনৈতিক কর্মকর্তা লিউ হংরু উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৪:১৪   ৭৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


বাংলাদেশ-নিউজিল্যান্ড কৃষি ও খাদ্য বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন সম্ভাবনা
দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাজার সম্প্রসারণে ‘হোম শো ব্রাজিল’ মেলায় বাংলাদেশের অংশগ্রহণ
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে অঙ্গীকার আসিয়ান মিশনগুলোর
শিল্প খাতে বাংলাদেশ-মিশর সহযোগিতা বাড়ানোর আহ্বান শিল্পমন্ত্রীর
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে : বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশ-জাপান পিপিপি প্ল্যাটফর্মে অবকাঠামোগত নতুন প্রকল্প গ্রহণ
হাওরাঞ্চলের কৃষকদের জন্য আশার আলো নতুন ‘ব্রি ধান-১১৮’
বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া
আন্তর্জাতিক মেলায় ক্ষুদ্র উদ্যোক্তাদের বুথ ভাড়া মওকুফের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ