প্রাণীর সুস্থতা নিশ্চিত না হলে মানুষের স্বাস্থ্যও সুরক্ষিত রাখা সম্ভব নয় - মৎস্য উপদেষ্টা

প্রথম পাতা » চট্টগ্রাম » প্রাণীর সুস্থতা নিশ্চিত না হলে মানুষের স্বাস্থ্যও সুরক্ষিত রাখা সম্ভব নয় - মৎস্য উপদেষ্টা
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫



প্রাণীর সুস্থতা নিশ্চিত না হলে মানুষের স্বাস্থ্যও সুরক্ষিত রাখা সম্ভব নয় - মৎস্য উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ওয়ান হেলথ কনসেপ্টকে ধারণ করে সমন্বিত কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। কারণ ওয়ান হেলথ নিয়ে আমরা এখনো লড়াই করছি। আমরা সবসময় মানুষের স্বাস্থ্য নিয়ে ভাবি। কিন্তু প্রাণী ও পরিবেশের সুস্থতা নিশ্চিত না হলে মানুষের স্বাস্থ্যও সুরক্ষিত রাখা সম্ভব নয়।

উপদেষ্টা আজ চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)-এর সম্মেলন কক্ষে ১৭তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে স্থানীয় প্রজাতির গুরুত্ব তুলে ধরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, আমাদের স্থানীয় জাতের গবাদি পশুগুলোর সহনশীলতা অনেক বেশি। বিদেশি জাত এনে উৎপাদন বাড়ানো গেলেও তাতে আমাদের নিজস্ব জীববৈচিত্র্য ও পরিবেশগত ভারসাম্য নষ্ট হয়ে যায়। তিনি বলেন, উন্নয়ন হতে হবে টেকসই এবং তা হতে হবে স্থানীয় জ্ঞান, সংস্কৃতি ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে।

তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করে উপদেষ্টা বলেন, তরুণদের জ্ঞান, চিন্তা ও অবদান সত্যিই প্রশংসনীয়। বাংলাদেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রা ও বৈজ্ঞানিক সম্মেলনগুলোর প্রতি মানুষের ক্রমবর্ধমান আগ্রহ দেশের গবেষণা ও জ্ঞানচর্চার ইতিবাচক দিক নির্দেশ করে।

প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, গ্রামাঞ্চলে গরু-ছাগল শুধু অর্থনৈতিক সম্পদ নয়, পরিবারের জীবিকা ও আবেগের অংশ। কোনো পরিবার যদি তাদের গরু বা ছাগল হারায়, সেটি শুধু আর্থিক ক্ষতি নয়, মানসিক আঘাতও বটে। একজন ভেটেরিনারি সার্জনের দায়িত্ব কেবল প্রাণী চিকিৎসা নয়, সেই পরিবারের মনোবল ফিরিয়ে আনা।

সিভাসু’র উপাচার্য ড. মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ওমর ফারুক ইউসুফ। সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:১১:৪৩   ১৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফেনীতে প্রধানমন্ত্রীর প্রকল্প উদ্বোধনের ভেন্যু পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি
পাহাড়ে মানসম্মত শিক্ষার উন্নয়ন ও অর্থনীতি বিকাশে কাজ করছে সরকার : পার্বত্যমন্ত্রী
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন
আমাদের অনেক শ্রম, ত্যাগ স্বীকার করতে হচ্ছে : এ্যানি
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মিলল ৫হাজার ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য — পার্বত্য মন্ত্রী
এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক গ্যাস সরবরাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ