
সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত জোর দিয়েছেন। শিক্ষার ক্ষেত্রে পার্বত্য অঞ্চল অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক পিছিয়ে।
তাই পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন। আমরা সেই বরাদ্দকে কাজে লাগাতে চাই।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাঙামাটিতে অনুষ্ঠিত শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেন, অতীতের সরকার শিক্ষার বরাদ্দের নামে লুটপাট করেছে।
শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে যাতে দুর্নীতি না হয় সে ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করব। এক্ষেত্রে কোনো আপস করব না। শিক্ষার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা থাকবে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ রাঙামাটির উপদেষ্টা মাওলানা আনোয়ারুল মোস্তফা হেজাজী।
আলোচনাসভা শেষে শতাধিক শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ, সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৮:১৫:০৩ ৯ বার পঠিত