ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মিলল ৫হাজার ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে

প্রথম পাতা » চট্টগ্রাম » ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মিলল ৫হাজার ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬



ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মিলল ৫হাজার ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারত সীমান্তবর্তী একটি জঙ্গল থেকে ৪ কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে উদ্ধার করেছে বিজিবি।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার কামালমোড়া এলাকায় অভিযান চালিয়ে বিজিবি’র ২৫ ব্যাটালিয়নের সদস্য অভিযান চালিয়ে এসব ডিসপ্লে উদ্ধার করে। শনিবার দুপুরে ২৫ ব্যাটালিয়ন সদরদপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ।

সংবাদ সম্মেলনে জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র মুকুন্দপুর বিওপি’র একটি টহলদল সীমান্ত পিলার ২০০৮/১-এস থেকে আনুমানিক ৩শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামালমোড়া এলাকায় গতকাল বিকেলে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় স্থানীয় একটি জঙ্গলের ভেতরে লুকানো অবস্থায় ৫ হাজার ৫ পিস ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়।

অধিনায়ক জাব্বার আহমেদ আরও জানান, উদ্ধার ডিসপ্লের আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৪০ হাজার টাকা। এগুলো আখাউড়া কাস্টমসে জমাদানের প্রক্রিয়া চলছে।

এছাড়া সীমান্ত দিয়ে জ্বালানি তেল ও সারের পাচাররোধে বিজিবি সদস্যরা সর্বদা তৎপর রয়েছেন বলেও জানান বিজিবি অধিনায়ক।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:৩২   ১০ বার পঠিত  




চট্টগ্রাম’র আরও খবর


পাহাড়ে মানসম্মত শিক্ষার উন্নয়ন ও অর্থনীতি বিকাশে কাজ করছে সরকার : পার্বত্যমন্ত্রী
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন
আমাদের অনেক শ্রম, ত্যাগ স্বীকার করতে হচ্ছে : এ্যানি
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মিলল ৫হাজার ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য — পার্বত্য মন্ত্রী
এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক গ্যাস সরবরাহ
নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে : পানিসম্পদমন্ত্রী
মাদক নির্মূলে কঠোর থেকে কঠোরতর হতে হবে : সাচিং প্রু
প্রাইমারি-মাধ্যমিক স্কুলে মিড ডে মিল চালু হবে : জোনায়েদ সাকি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ