হাসিনা দেশে ফ্যাসিবাদের সূচনা করে ২৮ অক্টোবর : রিজভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » হাসিনা দেশে ফ্যাসিবাদের সূচনা করে ২৮ অক্টোবর : রিজভী
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫



হাসিনা দেশে ফ্যাসিবাদের সূচনা করে ২৮ অক্টোবর : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘হাসিনার প্রথম ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ হচ্ছে ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনা। এই মর্মান্তিকতা ও নিষ্ঠুরতা গোটা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে এবং বাংলাদেশের মানুষ এতে হতবাক হয়েছে। ঠাণ্ডা মাথায় আঘাত করার পর মাটিতে শুয়ে পড়া মানুষের ওপর নারকীয় নৃত্যের উল্লাস ছিল এক ভয়াবহতা। কেবল বাংলাদেশের মানুষ নয়, স্বয়ং জাতিসংঘের মহাসচিবও এই ঘটনার নিন্দা করেছিলেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত ‘লগি-বৈঠার লাশতন্ত্র থেকে আওয়ামী ফ্যাসিবাদের উত্থান : ২৮ অক্টোবর প্রেক্ষিত’ শীর্ষক এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

রুহুল কবীর রিজভী বলেন, ‘চারদলীয় জোট তো হাসিনার মতো ফ্যাসিবাদ তৈরি করেনি। যে এসপি হবে ছাত্রলীগের লোক, ডিআইজি হবে আওয়ামী লীগের লোক। এভাবে হাসিনা প্রশাসন সাজিয়েছেন।
যে কায়দায় নাৎসিবাদের যে সংগঠন তৈরি করা হয়, ঠিক একই কায়দায় তিনি ফ্যাসিবাদ কায়েম করেছেন।’

তিনি আরো বলেন, ‘নতুন প্রজন্ম কোনো পুরনো পরিস্থিতি না ভেবে নতুন কিছু ভাবছে এবং এই নতুন ভাবনা দিয়েই আমাদের দেশকে গড়ে তুলতে হবে। আন্দোলন-সংগ্রামে যারা অংশগ্রহণ করেছে, জাতীয়তাবাদী ছাত্রদল-ইসলামী ছাত্রশিবির-বামপন্থী-ডানপন্থী যে-ই হোক সবাই নিজস্ব মতামত নিয়ে, নিজস্ব চিন্তা নিয়ে, পারস্পরিক ডিসকোর্স, ডিসকাশন এবং আলোচনা-সমালোচনার মধ্যেও কোনো কোনো জায়গায় একটা সিম্পল পয়েন্টে আবার আমাদের একত্রিত থেকে আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমাদের বাঁচাতে হবে। ফ্যাসিস্টদের যেন কোনো পুনরাবৃত্তি না হয়; তারা যা যা করেছে, তার পাল্টা কাজগুলো করতে হবে।

বাংলাদেশ সময়: ২৩:০০:২৭   ১৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ