জুলাই সনদের নামে রাজনীতিতে বিভাজন তৈরি করা হচ্ছে : নুর

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই সনদের নামে রাজনীতিতে বিভাজন তৈরি করা হচ্ছে : নুর
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫



জুলাই সনদের নামে রাজনীতিতে বিভাজন তৈরি করা হচ্ছে : নুর

জুলাই সনদের নামে এখন রাজনীতিতে বৈষম্য ও বিভাজন তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের নামে ড. ইউনূস তিনটি দলকে এ ক্যাটাগরিতে স্থাপন করে ছোট দলগুলোর সঙ্গে প্রতারণা করেছেন।’

তার দাবি, এনসিপির কয়েকজন ছাত্রনেতা ছাড়া পুরো ছাত্রসমাজকে দূরে ঠেলে দিয়েছেন ড. ইউনূস।
ডিজিটাল মবের চাপে এখন সঠিকভাবে কথা বলাও কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ তার।

এদিকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘নির্বাচিত সরকার বৈধতা না দেওয়া পর্যন্ত জুলাই সনদ বৈধতা পাবে না।’

তার অভিযোগ, নোট অব ডিসেন্ট কেন জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হয়নি, তার ব্যাখ্যা দিতে হবে ঐকমত্য কমিশনকে। সাকি আরো সতর্ক করেন, যদি কারো ওপর কিছু চাপিয়ে দেওয়া হয়, তাহলে রাজনৈতিক সংকটের আশঙ্কা তৈরি হবে।
তিনি বলেন, ‘এখন জাতীয় নির্বাচন ও গণভোট আলাদা সময়ে করার পরিস্থিতি নেই; বিলম্ব হলে আরো ঘোলাটে অবস্থা তৈরি হবে।’

বাংলাদেশ সময়: ১৬:২৯:৫৩   ১৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না
শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
শিপিং খাতের ভবিষ্যৎ নিয়ে মেরিটাইম ল’ সোসাইটির আন্তর্জাতিক সম্মেলন
মাদারগঞ্জে সাপে কাটা লাশের ওপর কবিরাজি ওঝাগিরি, ব্যর্থ চেষ্টা শেষে দাফন
দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি - শ্রম মন্ত্রী
প্রতিবন্ধী নীলার চিকিৎসায় মালয়েশিয়া প্রবাসী এরশাদ মুন্সীর সহায়তা
সাপের কামড়ে নিহত বিএনপি নেতার পরিবারের পাশে এমপি চৌধুরী নায়াব ইউসুফ
ফরিদপুরে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ