চাঁদপুরে ইয়াবাসহ যুবক-যুবতী আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » চাঁদপুরে ইয়াবাসহ যুবক-যুবতী আটক
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫



চাঁদপুরে ইয়াবাসহ যুবক-যুবতী আটক

চাঁদপুরে ৫৪ পিস ইয়াবা ও এক বোতল ফেনসিডিলসহ যুথি (২২) ও রবিউল করিম (৩০) নামের যুবক-যুবতীকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। বুধবার ভোর ৪টার দিকে তাদের আটক করা হয়।

আটক যুথি নারায়নগঞ্জের সোনারগাঁ এলাকার চাকলাকান্দা গ্রামের আব্দুর রহমানের মেয়ে।
অপর যুবক রবিউল চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের জয়শরা গ্রামের মতিন মুন্সীর ছেলে। তারা পরস্পর বন্ধু এবং চাঁদপুরে ঘুরতে এসেছিল বলে পুলিশের কাছে দাবি করেন।

পুলিশ জানায়, যুথি নামের মেয়েটি ঢাকার মিরপুরের পল্লবীতে বসবাস করে। সে ডান্সার এবং তার মদ খাওয়ার লাইসেন্স আছে বলে জানিয়েছে।
এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

পুলিশ আরো জানায়, আটক যুবক-যুবতীর নামে হাজীগঞ্জ থানার এসআই সাজ্জাদ হোসেন বাদী হয়ে মাদক আইনে মামলা করেছেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ভোর রাত ৪টার দিকে হাজীগঞ্জ চেকপোস্টে প্রাইভেট কার তল্লাশি করে তাদের কাছে ইয়াবা ও ফেনসিডিল পাওয়া যায়। পরে তাদের আটক করা হয়।
তাদের গাড়ি জব্দ করা হয়েছে। পরে তাদের নামে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২৪:৫১   ১৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না
আইনমন্ত্রী সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পর্যালোচনা করছে সরকার
কাঁচি দিয়ে মা-বাবাকে হত্যা করে ছেলে, রহস্য উদঘাটন পুলিশের
চট্টগ্রামে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ২
লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার
ফটিকছড়িতে এবার ৪৮ ঘণ্টার হরতালের ডাক
রাঙামাটি হারানো ৪৭টি মুঠোফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশ
কাপ্তাইয়ে কফি ও কাজুবাদাম চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ