অভিনেতা এ আর মন্টুর বাড়িতে অভিযান: বিদেশি পিস্তল-গুলি-ইয়াবা উদ্ধার, ছেলেসহ গ্রেপ্তার ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » অভিনেতা এ আর মন্টুর বাড়িতে অভিযান: বিদেশি পিস্তল-গুলি-ইয়াবা উদ্ধার, ছেলেসহ গ্রেপ্তার ৪
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫



অভিনেতা এ আর মন্টুর বাড়িতে অভিযান: বিদেশি পিস্তল-গুলি-ইয়াবা উদ্ধার, ছেলেসহ গ্রেপ্তার ৪

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় নাট্য অভিনেতা এ আর মন্টুর বাসভবনে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। সেখান থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৩৩ রাউন্ড শটগান, পিস্তলের কার্তুজ, দেশীয় অস্ত্র, প্রায় সাড়ে তিন হাজার পিস ইয়াবা, গাঁজা ও দেশীয় মদ জব্দ করা হয়। আর এ ঘটনায় মন্টুর ছেলেসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে আশুলিয়ার গাজীর চটের মাটির মসজিদ এলাকায় এই অভিযান চালানো হয়।

যৌথ বাহিনীর পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভীর রাতে ওই এলাকায় কয়েক রাউন্ড ফাঁকা গুলির আওয়াজে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। এলাকাবাসীর এমন খবরে সমালোচিত অভিনেতা এ আর মন্টুর বাসভবনে অভিযান চালানো হয়। সেখান থেকে একটি বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলি, দুটি পিস্তলের ম্যাগাজিন, ১৭টি শটগানের কার্তুজ, ১৬টি পিস্তলের কার্তুজ, ৪টি দেশি অস্ত্র, প্রায় সাড়ে তিন হাজার ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা, ৪ লিটার দেশি মদ ও তিনটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থাকায় এ আর মন্টুর ছোট ছেলে মেহেদী হাসান মিঠুন ওরফে মিঠুন বিন মন্টুসহ (মুসা) চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্যরা হলেন- মোজাম্মেল ভূঁইয়া (৪৪), জাহিদুল আলম (২৪), মাসুমা আক্তার রিয়া (২২)।

এদিকে, বৃহস্পতিবার দিবাগত রাতে আলাদা আরেকটি অভিযানে আশুলিয়ার কামরাইল এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ তিন যুবককে আটক করা হয়। মোট আটক সাতজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র ও মাদক আইনে আলাদা মামলার প্রস্তুত চলছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

যৌথ অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরের পর তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৩:৪৪   ১৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়ার কারণ জানালেন চরমোনাই পীর
চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন নার্গিস মোহাম্মদি
হান্টাভাইরাস ও ইবোলা সংকটের মধ্যেই ডব্লিউএইচও’র বার্ষিক সম্মেলন শুরু
কারওয়ান বাজারে মুরগির দোকানে ৬০ লাখ টাকা চাঁদাবাজি হয়
ফতুল্লায় পারিবারিক কলহে যুবকের হামলা, নারী-শিশুসহ আহত ৫
বিমানবন্দর সেবার আধুনিকায়নে সহায়তার আগ্রহ প্রকাশ সিঙ্গাপুরের
দ্রুত বিচার নিশ্চিতে গ্রাম আদালতের ভূমিকা গুরুত্বপূর্ণ: রায়হান কবির
সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ - শিক্ষা প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ