গুইমারায় স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি

প্রথম পাতা » চট্টগ্রাম » গুইমারায় স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫



গুইমারায় স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি

খাগড়াছড়ির গুইমারায় পূর্ণাঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে গুইমারা বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

২০১৫ সালে গুইমারা উপজেলাটি গঠিত হলেও এখানে কোনো স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় রোগীদের চিকিৎসার জন্য দূরের হাসপাতালে যেতে হয়। এতে করে অনেক সময় প্রাণহানির ঘটনাও ঘটছে।

একইভাবে ফায়ার সার্ভিস না থাকায় আগুন লাগলে দ্রুত উদ্ধার কার্যক্রম চালানো সম্ভব হয় না। তাই এই দুটি প্রতিষ্ঠান গুইমারার মানুষের জীবন, স্বাস্থ্য ও নিরাপত্তার প্রতীক উল্লেখ করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি করেছে স্থানীয়রা।

মানববন্ধনে বক্তব্য দেন, স্বপন চক্রবর্তী, মাওলানা ওসমান গনি, শিক্ষক প্রতিনিধি চাইরেপ্রু মারমা, সাংবাদিক আব্দুল আলী, মাঈন উদ্দিন বাবলু, জনপ্রতিনিধি হরিপদ ত্রিপুরা ও আরমান হোসাইন, পেশাজীবী আবু বক্কর, মাগফার হোসেন এবং সমাজসেবক সাইফুল ইসলাম সোহাগ ও মো. ইউসুফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:১৪   ৪৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ