নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে : এ্যানি

প্রথম পাতা » চট্টগ্রাম » নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে : এ্যানি
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫



নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে : এ্যানি

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, ৫ আগস্টের পর বিএনপির কাছে দেশের মানুষের প্রত্যাশা অনেক। দেশের মানুষের প্রত্যাশা রাজনীতিবিদদের গুণগত পরিবর্তন, কিন্তু সেটি হয়নি।

আজ শুক্রবার লক্ষ্মীপুর সদর উপজেলার চাঁদখালী দাখিল মাদ্রাসা মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন আস-সুফফা যুব ফাউন্ডেশনের উদ্যোগে কেরাত ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে দেশের মানুষ ভোট দিতে পারেনি। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের অনিয়ম- লুটপাট, দুর্নীতি, গুম-খুন, নির্যাতনের কারণে তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

আস-সুফ্ফা যুব ফাউন্ডেশনের উপদেষ্টা সামছুল আলম লিটু ও সাধারণ সম্পাদক রিয়াদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এ্যানি বলেন, দলের পদ ব্যবহার করে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এই বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে।

এ্যানি আরো বলেন, ইসলাম আমাদের মানবতার জন্য কাজ করা, কল্যাণের জন্য কাজ করা শিখিয়েছে। ইসলামে ন্যায় প্রতিষ্ঠা করা ও শান্তি বজায় রাখার কথা বলা হয়েছে। ইসলামের দৃষ্টিতে এই কাজগুলো অনেক গুরুত্বপূর্ণ।

এ সময় জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, লক্ষ্মীপুর আলীয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন, লাহারকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মহাব্বত, লক্ষ্মীপুর জেলা কনসার্স কনজ্যুমার অ্যাসোসিয়েশনের জেলা কো-অডিনের্টর আবুল হাসান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:২২   ৩৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ