ইবতেদায়ি শিক্ষকদের লংমার্চে পুলিশের বাধা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইবতেদায়ি শিক্ষকদের লংমার্চে পুলিশের বাধা
রবিবার, ২ নভেম্বর ২০২৫



ইবতেদায়ি শিক্ষকদের লংমার্চে পুলিশের বাধা

জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের যমুনা অভিমুখে শুরু করা লংমার্চ পুলিশি বাধার মুখে পড়েছে।

রোববার (২ নভেম্বর) দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে লংমার্চ শুরু করার পর পুলিশ ব্যারিকেড দিয়ে শিক্ষকদের বাধা দেয়।

দাবি আদায়ে ২১তম দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়ার পর ইবতেদায়ি শিক্ষকরা এই লংমার্চ শুরু করে।

তারা বলছেন, জাতীয়করণের দাবি না মেনে সরকার দেশের লাখ লাখ ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের অবহেলা করছেন। আজকের মধ্যেই জাতীয়করণের ঘোষণা দিয়ে কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ করে দেয়ার আহ্বান জানান তারা।

শিক্ষকরা আরও বলেন, তারা তাদের আদায় করেই ঘরে ফিরে যাবেন।

জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্য ও গণ অধিকার পরিষদসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা আজ প্রেসক্লাবে শিক্ষকদের আন্দোলনে সংহতি জানাতে এসেছেন বলেও জানিয়েছেন আন্দোলনকারী

বাংলাদেশ সময়: ১৪:৫১:৫৯   ১৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শোলাকিয়া ঈদগাহ মাঠে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ৪ জনসহ গ্রেপ্তার ৭
নিজেদের ব্যর্থতার দায় বিরোধী দলের ওপর চাপাচ্ছে সরকার: জামায়াত সেক্রেটারি
তিস্তার ভাটিতে আরেকটি ব্যারাজ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী
দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে: আইনমন্ত্রী
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে : স্বাস্থ্যমন্ত্রী
মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী
ম্যানচেস্টার সিটিকে গুঁড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতল আর্সেনাল
জামালপুরে গাঁজাসহ মাদক দম্পতি গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ