আবারও জামায়াতের আমির হলেন ডা. শফিকুর রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » আবারও জামায়াতের আমির হলেন ডা. শফিকুর রহমান
রবিবার, ২ নভেম্বর ২০২৫



আবারও জামায়াতের আমির হলেন ডা. শফিকুর রহমান

রুকনদের ভোটে আবারও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। রোববার (২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এর আগে ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের সদস্যদের (রুকনদের) কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। ভোটগ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন।

এরপর শনিবার (১ নভেম্বর) রাতে আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ সময়: ১৫:০৮:২৭   ৪৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকতে হবে: ত্রাণমন্ত্রী দুলু
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
কারারক্ষী ও আইনজীবীর পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২
আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী
দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল: নাহিদ ইসলাম
সরকারের বিরুদ্ধে নয়, গণরায় বাস্তবায়নেই লংমার্চ
বার্সেলোনা ছেড়ে কাতারের ক্লাবে গেলেন স্প্যানিশ ফুটবলার
বরিশালে স্বচ্ছ প্রক্রিয়ায় ৫৭ জনের সরকারি চাকরিতে নিয়োগ
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ