বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ফর্মার্স কার্ড দেওয়া হবে: সাখাওয়াত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ফর্মার্স কার্ড দেওয়া হবে: সাখাওয়াত
সোমবার, ৩ নভেম্বর ২০২৫



বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ফর্মার্স কার্ড দেওয়া হবে: সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের জন্য ফর্মার্স কার্ড দেওয়া হবে। এই কার্ডে কৃষকের নাম, জমির পরিমাণ, দাগ নম্বরসহ অন্যান্য তথ্য থাকবে, যা কৃষি ব্যাংক ঋণ প্রদানের ক্ষেত্রে সরাসরি ব্যবহৃত হবে এবং কোনো মধ্যস্থতার প্রয়োজন হবে না।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে বন্দর উপজেলার তিনগাঁওয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজিত কৃষক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান কর্তৃক ঘোষিত “কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা” কর্মসূচি উপলক্ষে গ্রামের প্রান্তিক কৃষকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সাখাওয়াত হোসেন আরও বলেন, আমরা এমন একজন নেতার দল করি যার সাথে এই কৃষকদের নিবিড় সম্পর্ক ছিল। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি প্রমাণ পেলাম যে, কৃষকরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কতটুকু ভালোবাসে। কৃষকরা কিন্তু আজও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভুলতে পারে নাই। সেটা কিন্তু আজকে আপনাদের বক্তব্যের মাধ্যমে এখানে ফুটে উঠেছে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাভোকেটড আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ রানা, ফারুক হোসেন, শাহিন আহমেদ, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ মিঠু, সম্রাট হাসান সুজন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন, বন্দর থানা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শান্তসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:০৯   ৩০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড
বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন
সাধারণ মানুষের দুর্ভোগ বন্ধ হওয়া প্রয়োজন: চরমোনাই পীর
দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে: হাসনাত আবদুল্লাহ
স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল
এক প্রবাসীর বাড়িতে ২ স্ত্রীর অনশন: সরিষাবাড়ীতে তুলকালাম!
সাখাওয়াত-মামুন মাহমুদ-রাজীবকে চেম্বারের সংবর্ধনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ