জামালপুর-২ বিএনপির টিকিট পেলেন সুলতান মাহমুদ বাবু

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুর-২ বিএনপির টিকিট পেলেন সুলতান মাহমুদ বাবু
সোমবার, ৩ নভেম্বর ২০২৫



জামালপুর-২ বিএনপির টিকিট পেলেন সুলতান মাহমুদ বাবু

জামালপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের সম্ভাব্য প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয় সূত্রে জানা যায়, এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠকে এই প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়। এই তালিকায় জামালপুর-২ (ইসলামপুর) আসন থেকে মনোনয়ন পেয়েছেন আলহাজ্ব সুলতান মাহমুদ (বাবু)।

তিনি ইসলামপুর উপজেলা জাতীয়তাবাদী বিএনপির সভাপতি, সাবেক সফল দুইবারের সংসদ সদস্য এবং বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত।

আলহাজ্ব সুলতান মাহমুদ (বাবু)-এর নাম ঘোষণার পর ইসলামপুর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সকল স্তরের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দের বহিঃপ্রকাশ লক্ষ্য করা গেছে। দীর্ঘদিনের পরীক্ষিত এই নেতার মনোনয়ন পাওয়ায় স্থানীয় পর্যায়ে দলের কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:৪১   ৬৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মেসিকে ছাড়াই দেশে ফিরেছে আর্জেন্টিনা: ছাদখোলা বাসে সংবর্ধনা
সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু ও সময় চূড়ান্ত
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া টেস্ট দলে ৩ তারকার প্রত্যাবর্তন
উন্নত চিকিৎসা লাগলে সরকার পিছিয়ে থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মাইলস্টোন ট্র্যাজেডি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের
তথ্য উপদেষ্টা পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক
পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান : ডিসি মোঃ রায়হান কবির
সীমান্তে খুঁটি বসানোর চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ
নিউইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের ভাবনা মামদানির, ট্রাম্প বললেন ‘কোনোভাবেই না’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ