ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : জাহিদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : জাহিদ
মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫



ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : জাহিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ( বিএনপি) স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয়।’

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ইমাম, মোয়াজ্জেম ও কওমি মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আজ এ কথা বলেন। হিলি বন্দরের সি অ্যান্ড এফ এজেন্ট এসোসিয়েশন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের পার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মতবিনিময় সভায় ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপি সব সময় ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দিয়ে এসেছে। ইসলামী শিক্ষার পাশাপাশি অন্য ধর্মের শিক্ষাকেও আমরা সমানভাবে উৎসাহিত করি। কারণ বিএনপি বিশ্বাস করে, ধর্মীয় শিক্ষা মানুষকে ন্যায়, নীতি ও মানবিকতার পথে চালিত করে। আমাদের লক্ষ্য ধর্ম, জাতি বা সম্প্রদায় নির্বিশেষে সবার জন্য ন্যায় ও সমান সুযোগ নিশ্চিত করা।

তিনি আরও বলেন, আমরা চাই, আলেম-ওলামা, ইমাম, মোয়াজ্জেম ও মাদ্রাসা শিক্ষকরা সমাজে নেতৃত্বের ভূমিকা পালন করুন। মানুষকে নৈতিকতার শিক্ষা দিন, সঠিক পথে পরিচালিত করুন। বিএনপি সব সময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। বিএনপি জনগণের দল, আমরা রাজনীতি করি মানুষের কল্যাণে, ন্যায় ও মানবতার পক্ষে।

সভায় বক্তারা বলেন, ইসলাম ও ধর্মীয় শিক্ষা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বদা ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ রক্ষায় কাজ করেছেন। সেই ধারাবাহিকতায় বর্তমান নেতৃত্বও ধর্মীয় শিক্ষা ও শিক্ষকদের মর্যাদা বৃদ্ধিতে বদ্ধপরিকর।

সভায় হাকিমপুর উপজেলা ও পৌরসভার শতাধিক ইমাম, মোয়াজ্জেম ও মাদ্রাসা শিক্ষক অংশগ্রহণ করেন। উপস্থিত ধর্মীয় নেতারা এ ধরনের মতবিনিময় সভাকে সময়োপযোগী ও ফলপ্রসূ উদ্যোগ হিসেবে স্বাগত জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২২:৪৮:৪১   ১৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কমনওয়েলথে রেকর্ড গড়ে সোনা জয় ভারতের মীরবাইয়ের
আইনজীবী শান্তকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় : পুলিশ
পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইন প্রয়োগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী
আগামী সপ্তাহ থেকে গ্যাসসংকট কিছুটা কেটে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন
ঘনিষ্ঠ দৃশ্যে না, ছবি থেকে বাদ পড়েছেন যেসব তারকা
দিল্লির আন্দোলনের বিরুদ্ধে পোস্ট দিয়ে আলোচনায়, কে এই অভিনেত্রী
নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে মাঠে উপস্থিত প্রধানমন্ত্রী
বিনিয়োগকারীদের নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পূবালী ব্যাংকের উদ্যোগে নগরকান্দায় ক্যাশলেস ‘বাংলা কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা ও র‍্যালি অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ