সিদ্ধিরগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫



সিদ্ধিরগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১,৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) গভীর রাতে সিদ্ধিরগঞ্জ থানার সোনাচড়া সানারপাড় এলাকার বিশ্ব রোডের মজুমদার টিম্বার ফার্নিচার অ্যান্ড ডোরের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ফরিদপুরের সালথা থানার মৃত হারুন মোল্লার ছেলে আব্দুর রহিম (৩০), গোপালগঞ্জের মুকসুদপুর থানার আবুল হাসান দরানী (৩৩) এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার মো. নুর নবী (৪৫)।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. সোহেল রানার তত্ত্বাবধানে এবং ডিবি ইনচার্জ (সোনারগাঁও জোন) পরিদর্শক এনায়েত হোসেনের নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়। অভিযানে অংশ নেন সাব-ইন্সপেক্টর (নিঃ) শরীফুল হাসান ও এসআই সজীব সাহা অভিজিৎসহ সঙ্গীয় ফোর্স।

ডিবি জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫৯:৪৩   ৩১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার
শীতলক্ষ্যায় ১৫ বছর পর নৌকা বাইচ, দেখতে মানুষের ঢল
ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন: ডিসি রায়হান কবির
মহল্লায় মহল্লায় বই পড়ার উদ্যোগ চান মোহাম্মদ হাতেম
বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর হচ্ছে : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
কালীগঙ্গা নদীর নৌকা বাইচ মানিকগঞ্জের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : খাদ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ