আইসিএমএবি স্টার্টআপ ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » আইসিএমএবি স্টার্টআপ ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন
মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫



আইসিএমএবি স্টার্টআপ ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন

আইসিএমএবি স্টার্টআপ ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন

দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) আজ ঢাকার আইসিএমএ ভবনের ৭ম তলায় ‘আইসিএমএবি স্টার্টআপ ইনকিউবেশন সেন্টার (আইএসআইসি)’ আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।

এই উদ্যোগের লক্ষ্য হলো- উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়নে একটি গতিশীল ইকোসিস্টেম গড়ে তোলা এবং সদস্যদের মধ্যে সৃজনশীলতা ও উদ্যোগী মানসিকতা বিকাশ করা।

আইএসআইসি’র মূল উদ্দেশ্য হচ্ছে- একাউন্টিং ও ফাইন্যান্স খাতে টেক-চালিত ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সহায়ক স্টার্টআপগুলোর বিকাশে আইসিএমএবি-কে একটি জাতীয় হাব হিসেবে প্রতিষ্ঠা করা। এই কেন্দ্রের মাধ্যমে গবেষণাভিত্তিক, সামাজিক দায়িত্বশীল ও টেকসই উদ্যোগকে উৎসাহিত করে জাতীয় উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সিএমএ পেশার বৈশ্বিক অবস্থান সুদৃঢ় করাই এর লক্ষ্য।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ একাডেমি (আইডিইএ) প্রকল্পের পরিচালক (যুগ্ম সচিব) মর্তুজা জুলকার নাঈন নোমান।

উদ্বোধনী বক্তৃতায় আইসিটি সচিব আইসিএমএবি’র এই দূরদর্শী উদ্যোগের প্রশংসা করেন এবং বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি গঠনে উদ্যোক্তা উন্নয়ন ও উদ্ভাবনের গুরুত্বের ওপর জোর দেন।

আইসিএমএবি’র প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘প্রচলিত পথে সবসময় সমাধান আসে না, সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আমাদের নতুনভাবে চিন্তা করতে হবে, উদ্ভাবন করতে হবে এবং এগিয়ে যেতে হবে। আইএসআইসি এই যাত্রার সূচনা মাত্র-আমরা এই ইনকিউবেশন সেন্টারটি আরও সম্প্রসারণ ও উন্নয়নের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, উদ্ভাবন এবং টেকসই উন্নয়নে অবদান রাখতে চাই, যা একটি স্মার্ট ও জ্ঞানভিত্তিক বাংলাদেশের ভিত্তি গড়ে তুলবে।’

উদ্বোধনী অনুষ্ঠানের পর আইসিএমএবি সদস্য ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় আইসিএমএবি’র প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। এতে আইসিএমএবি স্টার্টআপ ইনকিউবেশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আইসিটি বিভাগের সিনিয়র কনসালটেন্ট সিদ্ধার্থ ঘোষাল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- আইসিএমএবি’র কাউন্সিল সদস্য ও সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম, ভাইস-প্রেসিডেন্ট মো. কাউসার আলম এবং কাউন্সিল সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

বাংলাদেশ সময়: ২৩:০৭:৫২   ২৫৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিলেটে হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ
১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে ত্রাণমন্ত্রী দুলু
জলবায়ু অর্থায়নে অনুদান চেয়ে ডি-৮-এ বাংলাদেশের প্রস্তাব
নৌপথ সচল করতে আরও সাড়ে ৪ হাজার কিলোমিটার খননের উদ্যোগ
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
রামিসা হত্যা মামলার আপিল নিষ্পত্তিতে নজির, শুরু হচ্ছে তিন হত্যা মামলার শুনানি : আইনমন্ত্রী
শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ