দুবলার চরে ‌‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষে নিরাপত্তা জোরদার

প্রথম পাতা » খুলনা » দুবলার চরে ‌‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষে নিরাপত্তা জোরদার
মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫



দুবলার চরে ‌‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষে নিরাপত্তা জোরদার

সুন্দরবনের দুবলার চরে ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড।

আজ মঙ্গলবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকে উপকূলীয় এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সর্বসাধারণের জান-মাল রক্ষায় কৃতিত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের দুবলারচরে প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উৎসবে কঠোর নিরাপত্তা প্রদান করছে কোস্ট গার্ড।

এ সময় বন্য প্রাণী শিকার বন্ধে বন বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর পাশাপাশি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে কোস্ট গার্ড। ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষ্যে তীর্থযাত্রী ও দর্শনার্থীদের জানমালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে কোস্ট গার্ডের জাহাজ, স্টেশন এবং আউটপোস্ট।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেকোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে কোস্ট গার্ড নিয়মিত টহল পরিচালনা করছে এবং ডুবুরি দল যেকোনো জরুরি অবস্থা মোকাবেলায় প্রস্তুত রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এবছর সুন্দরবনে ডাকাত বিরোধী অভিযান পরিচালনা করে মোট ২৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৬৩টি দেশীয় অস্ত্র, অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামাদি, ৩৬৬ রাউন্ড কার্তুজ এবং জিম্মি থাকা ৬ জন নারীসহ ৪৮ জন জেলেকে উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে মোট ৪২ জন ডাকাতকে আটক করা হয়েছে। পাশাপাশি বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে ৭২০ কেজি হরিণের মাংস, চামড়া, মাথা, পা এবং ৪০০ টি হরিণের ফাঁদসহ ২৪ জন হরিণ শিকারিকে আটক করা হয়েছে।

‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষ্যে যেকোন জরুরি প্রয়োজনে দ্রুত সেবা পেতে কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০৪:১৮   ২০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ