রাজশাহীতে উদ্বেগজনক হারে বেড়েছে ছিনতাই-ডাকাতি, জনমনে আতঙ্ক

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজশাহীতে উদ্বেগজনক হারে বেড়েছে ছিনতাই-ডাকাতি, জনমনে আতঙ্ক
বুধবার, ৫ নভেম্বর ২০২৫



রাজশাহীতে উদ্বেগজনক হারে বেড়েছে ছিনতাই-ডাকাতি, জনমনে আতঙ্ক

রাজশাহীতে উদ্বেগজনক হারে বেড়েছে ছিনতাই ও ডাকাতির ঘটনা। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। পুলিশের নজরদারির বাইরে পথচারী কিংবা ব্যবসায়ীরা নিয়মিত ছিনতাইকারীদের টার্গেটে পরিণত হচ্ছেন। সম্প্রতি জেলার তানোরসহ বিভিন্ন উপজেলায় পরপর কয়েকটি ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তানোর উপজেলার মুন্ডুমালা বাজার। গত ১৫ অক্টোবর রাত পৌনে ১১টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে নির্মমভাবে আক্রান্ত হন বিকাশ এজেন্ট নাসির উদ্দীন। মুখোশধারী ছিনতাইকারীরা তার কাছ থেকে ২ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং মাথায় সজোরে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় নাসির উদ্দীনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

স্ত্রী রাবেয়া খাতুন জানান, ঘটনার পর থেকে নাসির উদ্দীন মানসিক ভারসাম্য হারানোর পথে। আমার স্বামী এখন আর ঠিকভাবে কথা বলতে পারে না। ওর মাথায় মারাত্মক আঘাত লেগেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে অসহায় হয়ে পড়েছি। আমরা এখন খাওয়াদাওয়াও ঠিকমতো করতে পারি না।

নাসিরের ভাই তাছির আহমেদ জানান, ঘটনার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি এবং ছিনতাইকৃত টাকাও উদ্ধার হয়নি। এতে স্থানীয়রা ক্ষোভে ফুঁসছেন। ঘটনাটি এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।

এদিকে, গত ২৫ অক্টোবর একই উপজেলার চৌবাড়িয়ায় ব্যবসায়ী ফটিক হাসানের বাড়িতে তিন ডাকাত প্রবেশ করে তার স্ত্রী ও সন্তানদের জিম্মি করে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, মোবাইল ফোন, মোটরসাইকেলসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

শুধু তানোর নয়, সম্প্রতি রাজশাহীর বিভিন্ন উপজেলায় ছিনতাই ও ডাকাতির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। এতে সাধারণ মানুষের নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে। শহর ও উপজেলার সাধারণ মানুষ জানিয়েছেন, রাতের বেলায় চলাচল এখন ভয়ানক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তারা মনে করছেন, পুলিশ প্রশাসনের পাশাপাশি নাগরিকদের সচেতনতা বাড়ানোও জরুরি।

রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত জেলায় ৭টি ছিনতাই ও ৭টি ডাকাতির মামলা হয়েছে। এসব ঘটনায় মোট ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজশাহী মহানগরীতেও একই সময়ে ২১টি ছিনতাইয়ের ঘটনায় ৫৫ জনকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ (আরএমপি)। জেলা পুলিশের মুখপাত্র রফিকুল আলম সময় সংবাদকে বলেন, ‘সাম্প্রতিক ছিনতাই ও ডাকাতির ঘটনায় বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।’

বিশেষজ্ঞরা বলছেন, নগর ও গ্রামীণ এলাকায় রাতের নিরাপত্তা জোরদার করা, সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানো এবং স্থানীয় কমিউনিটি পুলিশিং কার্যকর করা ছাড়া অপরাধ দমন করা সম্ভব নয়।

আর রাজশাহীর নাগরিকরা আশা করছেন, পুলিশ প্রশাসন দ্রুত এই ছিনতাই ও ডাকাতির প্রবণতা কমিয়ে নিরাপদ নগরী হিসেবে রাজশাহীর ভাবমূর্তিকে ফিরিয়ে আনবে।

বাংলাদেশ সময়: ১১:০২:১৫   ২৯৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনির হাসপাতাল রোডের বক্স কালভার্টে জমা পানি-আবর্জনায় এডিসের প্রজনন নিয়ে উদ্বেগ স্থানীয় বাসিন্দারা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দক্ষ ও প্রযুক্তিনির্ভর সিভিল সার্ভিস গড়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন
পলাতক শেখ হাসিনা কীভাবে পাসপোর্ট-এনআইডি পাবেন : রিজভী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী
জলবায়ু তহবিলের অর্থ সরাসরি ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানোর দাবি
পঞ্চগড়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারির তাগিদ মৎস্য ও প্রনিসম্পদ প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ