চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদ, ফেনসিডিল জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদ, ফেনসিডিল জব্দ
শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫



চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদ, ফেনসিডিল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির দুটি পৃথক অভিযানে ২৫ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল বিদেশি মদ জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয়নি। আজ শুক্রবার (৭ নভেম্বর) মধ্যরাতে ও ভোররাতে অভিযানগুলো চালানো হয়।

বিজিবি জানায়, আজ শুক্রবার ভোররাত ৪টার দিকে শিয়ালশারা বিওপির একটি বিশেষ টহল দল মেইন আন্তর্জাতিক সীমান্তে পিলার ১৮৮ হতে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের ভেতরে দাইপুকুরিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে অভিযান চালায়।
অভিযানে ২৫ বোতল ফেনসিডিল জব্দ হয়।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল মেইন আন্তর্জাতিক সীমান্তে পিলার ১৮৫/১ হতে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের ভেতরে শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। অভিযানে জব্দ হয় ২৫ বোতল মদ।

আজ শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘এসব মাদক শিবগঞ্জ থানায় জমা করা হবে।
সীমান্তে মাদকসহ যেকোনো চোরাচালান রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।’

বাংলাদেশ সময়: ১৭:০০:১২   ২২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠানের প্রয়াণ
ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে একসঙ্গে কাজ করার নির্দেশ ডিসির
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর
চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
জলবায়ু-সহনশীল, জ্বালানি-সুরক্ষিত ও টেকসই বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া গড়ে তোলার আহ্বান করেন স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ